Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুরন্ত বোলিংয়ের পর অনবদ্য ব্যাটিং গুজরাত টাইটান্সের। যার ফলে পঞ্জাব কিংসকে চলতি আইপিএলে পরপর দুটি ম্যাচ হারতে হল। গুজরাতের বোলিংয়ের সামনে পঞ্জাবের প্রথম সারির ব্যাটাররা মুখ থুবড়ে পড়েন। তবে লড়াই করে গুজরাতের সামনে ১৬৪ রানের টার্গেট রাখে পঞ্জাব। ধীরে হলেও সেই লক্ষ্যে পৌঁছে যান শুভমান গিলরা। পঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে ম্যাচ জেতে গুজরাত টাইটান্স।

আজ, রবিবার গুজরাতের আহমেদাবাদের মোতেরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক শুভমান গিল। ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে উইকেট হারায় পঞ্জাব। প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন, শ্রেয়স আয়ার, কুপার কোনোলি, নেহাল ওয়াধেরা, পরপর আউট হন। ৩৭ রানেই পাঁচটি উইকেট পড়ে যায় পঞ্জাবের। একটা সময়ে মনে হচ্ছিল, ৫০ রানও এদিনের ম্যাচে করতে পারবে না প্রীতি জিন্টার ছেলেরা। যদিও দলের খারাপ সময়ে হাল ধরেন মার্কাস স্টোইনিস ও তরুণ তুর্কি সূর্যাংশু শেগ্রে। তাঁদের কাঁধে ভর করেই ১৬৩ রান করে পঞ্জাব কিংস।

আরও পডুন: ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

হাফসেঞ্চুরি করেন শেগ্রে, স্টোইনিসের ব্যাট থেকে আসে ৪০ রান। শেষে ১১ বলে ২০ রান করে মার্কো জেনসেন দলকে লড়াই করার মতো জায়গাতে নিয়ে যায়। এদিন গুজরাত দাপটের সঙ্গে বোলিং করে। যার ফলে পঞ্জাবের বড় বড় ব্যাটাররা বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেন নি। গুজরাতের হয়ে ব্যাট করতে নেমে এদিনও ব্যর্থ হন অধিনায়ক শুভমান গিল। মাত্র ৫ রান করে ক্যাচ আউট হন তিনি। বড় রানের স্কোর আসেনি জস বাটলারের ব্যাট থেকেও। একা সাই সুদর্শন ফের হাফসেঞ্চুরি করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। তার সঙ্গে ওয়াশিংটন সুন্দরের ২৩ বলে ৪০ রানের ফলে শ্রেয়স আয়ারদের হারিয়ে দুই পয়েন্ট নিজেদের ঝুলিতে তুলে নিলেন শুভমান গিলরা।

গুজরাত টাইটান্সের হয়ে আজ, দুরন্ত বোলিং করেন জেসন হোল্ডার। তিনি চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। কাগিসো রাবাডা ও মহম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট। শেষ বেলায় একটি উইকেট নেন রশিদ খান। অনবদ্য বোলিং, শুভমানের দারুন অধিনায়কত্ব ও দুরন্ত ফিল্ডিংয়ের জোরে পঞ্জাবকে বড় রান করা থেকে বিরত রাখে গুজরাত। পঞ্জাব কিংসের হয়ে ভালো বল করেন বিজয়কুমার বিশাক। তিনি চার ওভারে ৩১ রান দিয়ে নেন দুটি উইকেট। অর্শদীপ সিং চার ওভারে ২৪ রান দিয়ে নেন দুটি উইকেট।

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: পাঁচ যুদ্ধ ক্ষেত্র, রাত পোহালেই শুরু হবে গণনা, অপেক্ষায় দেশ থেকে রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া, বন্ধই হয়ে গেল বিমান সংস্থা