Loading live market data...
Loading active stocks...
Connecting...

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘরের মাঠে মুখ থুবড়ে পড়ল দিল্লি ক্যাটিটালসের ব্যাটিং। চেন্নাই সুপার কিংসের বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে মাত্র ১৫৫ রানেই থেমে গেল দিল্লির ইনিংস। ত্রিস্তান স্টাবস ও সমীর রিজভি রুখে না দাঁড়ালে আরও বড়সড় লজ্জায় পড়তে হতো অক্ষর পটেলদের।

মঙ্গলবার (৫ মে) অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কার্যত ব্যুমেরাং হয়ে দাঁড়ায়। আকিল হোসেন ও মুকেশ চৌধুরীদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে হাত খুলে খেলতে পারেননি দিল্লির দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লোকেশ রাহুল। চতুর্থ ওভারে মুকেশ চৌধুরীর বলে ডেওয়াল্ড ব্রেভিসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন নিশাঙ্কা (১৫)। ষষ্ঠ ওভারে আকিল হোসেনের বলে সাজঘরে ফেরেন লোকেশ রাহুলও (১২)। পাওয়ার প্লে শেষে দিল্লির রান দাঁড়ায় ২ উইকেটে ৩৭।

তিন নম্বরে নামা নীতীশ রানাও বল হাতে জ্বলে উঠতে পারেননি। তিনি করেন মাত্র ১৫ রান। চার নম্বরে ব্যাট করতে নামা করুণ নায়ারের ব্যাটিং পারফরম্যান্স ছিল আরও করুণ। তিনি করেন ১৩ রান। অধিনায়ক অক্ষর পটেল ফেরেন ২ রান করে। ৬৯ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। এর পর ষষ্ঠ উইকেটে ত্রিস্তান স্টাবস ও সমীর রিজভি খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। জেমি ওভারটনের বলে মুকেশ চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্টাবস (৩৮)। আশুতোষ শর্মা নেমেই হাত খুলে খেলার চেষ্টা করেন। যদিও তিনি বেশিক্ষণ থিতু হতে পারেননি। পাঁচ বলে ১৪ রান করে রান আউট হয়ে যান। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে দিল্লি। সমীর রিজভি ২৪ বলে ৪০ রান করে অপরাজিত থেকে যান।

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর