অক্ষর-কুলদীপের মধ্যে মনোমালিন্য চরমে? হারের পর গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন দিল্লির অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি:   স্পিন-সহায়ক পিচেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয়েছে দিল্লি ক্যাপিটালস। হেরেছে  চেন্নাই সুপার কিংসের কাছে । ম্যাচ শেষে অধিনায়ক অক্ষর প্যাটেলের একটি বিবৃতি এখন শিরোনামে উঠে এসেছে। সেই মন্তব্য  দিল্লি টিমের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি কুলদীপ যাদবের সঙ্গে অক্ষরের সম্পর্ক নিয়েও চলছে কাটাছেঁড়া। সত্যিই কি কুলদীপের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটেছে দিল্লি অধিনায়কের? এই নিয়েও মুখ খুলেছেন অক্ষর প্যাটেল।  

অক্ষর বলেন, “বোলিং করার সময় আমি আমার সঙ্গী কুলদীপকে মিস করছিলাম।” তিনি কোনো সরাসরি প্রশ্ন ছাড়াই এই মন্তব্যটি করেন, যা দলের ভেতরের হতাশার গভীরতাকে স্পষ্টভাবে তুলে ধরে বলে অনেকে মনে করছেন।  চেন্নাইয়ের কাছে আট উইকেটে  হারের পর অক্ষর স্বীকার করেন   তাঁর দল প্রত্যাশিত মানের চেয়ে খারাপ খেলেছে। তিনি মেনে  নিয়েছেন তার দলের ব্যাটাররা ১০-১৫ রান কম করেছে। রান সহায়ক পিচে একজন  ভালো ব্যাটসম্যান যে পার্থক্য গড়ে দিতে পারতেন, তা তারা করতে পারেনি। যে পিচ বোলারদের কিছুটা সহায়তা করছিল । টসে জিতে দিল্লি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, এই আশায় যে ম্যাচ যত এগোবে পিচ স্পিনারদের আরও সাহায্য করবে। তবে, বোলিংয়ের সময় এই কৌশলটি পুরোপুরি কাজে আসেনি।  দিল্লির  স্পিনাররা  মেপে বোলিং করলেও কুলদীপ যাদবের পারফরম্যান্স দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি মাত্র তিন ওভারে ৩৪ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি। সেখানে   প্রতিপক্ষের স্পিনাররা ৭ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। অধিনায়ক অক্ষর প্যাটেল নিজে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন। কুলদীপের খরুচে বোলিং স্পেল এবং উইকেটশূন্য স্পেল দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই নিয়েই অধিনায়ক ক্ষুব্দ বলে জানাচ্ছেন অনেকেই। 

আরও পড়ুন: তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

এই পারফরম্যান্স শুধু ম্যাচের গতিপথই বদলে দেয়নি, বরং দলের বোঝাপড়া ও আত্মবিশ্বাসের ওপরও প্রভাব ফেলেছে। অক্ষরের বক্তব্য থেকে  স্পষ্ট যে   তাঁরা দলের  স্পিনারদের থেকে অতিরিক্ত প্রত্যাশা করছিল, কিন্তু  সেই প্রত্যাশা পূরণ  হয়নি।  ম্যাচ শেষে অক্ষর বলেন, “স্বাভাবিকভাবেই, প্রথম ইনিংসে উইকেট যেভাবে আচরণ করছিল, তাতে আমার মনে হয়েছিল যে ১৫৫ একটি ভালো স্কোর। কিন্তু যেহেতু আমরা আটজন ব্যাটসম্যান নিয়ে খেলছিলাম, আমার মনে হয়েছিল যে আমাদের প্রায় ১০-১৫ রান কম ছিল।”  

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের