Loading live market data...
Loading active stocks...
Connecting...

পোলবায় দুই যুবককে বেধড়ক মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির পোলবার মহানাদ গ্রামে মারধরের ঘটনায় চাঞ্চল্য এলাকায় ছড়িয়েছে। ঘটনায় আক্রান্ত হলেন দুই যুবক, যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন একজনের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এটি কোনওভাবেই ভোট-পরবর্তী হিংসার সঙ্গে যুক্ত নয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বাড়ির সামনেই সোমনাথ ভট্টাচার্য এবং শ্রীকান্ত মালিক নামে দুই যুবকের উপর হঠাৎ হামলা চালায় কয়েকজন। অভিযোগ, তীব্র মারধরের জেরে গুরুতর জখম হন দু’জনেই। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁদের পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেও শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁদের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

আরও পড়ুন: সাতসকালে স্যালুট ঠুকল পুলিশ, হকচকিয়ে গেলেন শমীক ভট্টাচার্য

কলকাতায় নিয়ে যাওয়ার পথে সোমবার সকালে প্রায় সাড়ে আটটা নাগাদ মৃত্যু হয় সোমনাথ ভট্টাচার্যের। অন্যদিকে, শ্রীকান্ত মালিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের বাবা কাশীনাথ ভট্টাচার্য জানান, সকালে বাড়িতে মাংস নিয়ে এসেছিল তাঁর ছেলে। এরপর কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে ফিরে এসে জানায়, তাকে মারধর করা হয়েছে। এরপর আর কোনও কথা বলার মতো অবস্থায় ছিল না সে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি দাবি করেন, তাঁর ছেলে কোনও রাজনৈতিক দলের সক্রিয় কর্মী ছিল না, তবে তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত ছিল। গ্রামের একটি গোলমালের খবর পেয়ে সেখানে গিয়েছিল বলেই এই ঘটনার শিকার হয়।

হুগলি গ্রামীণ পুলিশ সুপার সানি রাজ জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকজন একসঙ্গে বসে মদ্যপান করার সময় নিজেদের মধ্যে বচসা থেকে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুটিংয়ের ফাঁকেই হাসপাতালে অক্ষয় কুমার, চোখে অপারেশন হল নায়কের

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্তিক মহারাজের নাম প্রস্তাব করলেন সাধু সন্ন্যাসীদের একাংশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

দেবকে দেখে ‘চোর চোর’ শ্লোগান, ভাইরাল ভিডিও দেখে ‘থ’ নেটমহল, রাজনীতি ছাড়ার অনুরোধ

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পুলিশের তৎপরতা শুরু

শ্রীরামপুরে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার তিন দুষ্কৃতী

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী

ধোনি কি বিদায়ী ম্যাচের অপেক্ষায়? আইপিএলে মাহির ফেরা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য অশ্বিনের

‘DM আঙ্কেল, আমাদের রাস্তাটা বানিয়ে দিন’, খুদের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন