নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুন করতে ব্যবহৃত একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। এয়ারপোর্টের কাছে জঞ্জালের মধ্যে থেকে বাইকটি উদ্ধার করা হয়েছে। এই বাইকের নম্বর প্লেটও ভুয়ো বলে জানাচ্ছে পুলিশ। খুনের ঘটনায় ব্যবহৃত চার চাকার গাড়িটি বুধবার (৬ মে) রাতেই বাজেয়াপ্ত করা হয়েছে। এবার একটি বাইকও উদ্ধার করল পুলিশ।

বুধবার রাত প্রায় সাড়ে ১০ টা নাগাদ কলকাতায় কর্মসূচি সেরে মধ্যমগ্রামে বাড়ির দিকেই ফিরছিলেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় তাঁর স্করপিও পৌঁছতেই শুটআউট। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। কাজ শেষ হতেই এলাকা ছেড়ে পালায় আততায়ীরা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শিলিগুড়ি থেকে আসা একটি ভুয়ো নম্বর প্লেট লাগানো বাইক ব্যবহার করা হয়েছিল এই কাজে। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত একটি চার চাকা গাড়িও ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। ভুয়ো নম্বর প্লেট ব্যবহার এবং একাধিক গাড়ির উপস্থিতি থেকে সেই ইঙ্গিতই মিলছে। চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে অভিযুক্তেরা এখনও অধরা। তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে এলাকার বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। ওই সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের খোঁজ চলছে বলে সূত্রের খবর। প্রকাশ্য রাস্তায় এভাবে টার্গেট করে খুনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি