এখনও একটি গুলি বার করা যায়নি, কেমন আছেন চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব?

Share:

নিজস্ব প্রতিনিধি: গুলিত ঝাঁঝরা হয়ে নিহত  শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। ঘটনায় গুলিবিদ্ধ হন চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব বেরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বৃহস্পতিবার (৭ মে) সকালেই অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে গুলি বের করা হয়। বুদ্ধদেবের ডান হাত ও জয়েন্ট হাড়ে গুলি লাগে। লিভারে একটা গুলি লাগে,  গুলি লাগে ফুসফুসেও। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, মোট তিনটে গুলি লেগেছে বুদ্ধদেব বেরার। দুটিগুলি বের করা গিয়েছে, একটি গুলি বের করা যায়নি এখনও। ওনার যা অবস্থা এই মুহূর্তে বের করা যাবে না। ৪৮ ঘন্টা না হলে কোনও কিছু বলা যাবে না। দুটি গুলি বেরোলেও চিন্তা থাকছেই। অবস্থা সঙ্কটজনক হওয়াতেই আরও একটি গুলি বের করার ঝুঁকি এখনই নেওয়া যায়নি।

অন্যদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বারাসত মেডিক্যাল কলেজে। এদিন তদন্তের স্বার্থে সেই প্রাথমিক রিপোর্ট পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, চন্দ্রনাথ রথকে খুব কাছ থেকে বুকে একাধিকবার গুলি করা হয়েছিল এবং গুলিগুলো তাঁর হৃৎপিণ্ড ভেদ করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ায় তাঁর মৃত্যু হয়। তবে, কর্মকর্তারা স্পষ্ট করেছেন যে এগুলো শুধুমাত্র প্রাথমিক ময়নাতদন্তের তথ্য এবং একটি বিস্তারিত রিপোর্ট এখনও বাকি আছে।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিসিটিভি ফুটেজও। সেখানে দেখা গিয়েছে, সাদা রঙের গাড়ি করে বাড়ির দিকে যাচ্ছেন চন্দ্রনাথ রথ। তিনি বাড়ির যাওয়ার সময়েই তাঁর উপর অতর্কিত হামলা হয়। রাত ১০টা থেকে ১০টা ১৫ মিনিটের মধ্যে বাড়ির কাছেই নৃশংসভাবে খুন হয়েছেন শুভেন্দুর আপ্ত সহায়ক।তাঁকে খুনের মুহূর্তও ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেখানে দেখা গিয়েছে, গাড়ি থেকে নেমে এসে গুলি চালায় দুষ্কৃতী। খুনের পর বাইকেই চম্পট দেয় আততায়ীরা। 

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০