Loading live market data...
Loading active stocks...
Connecting...

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকও উদ্ধার, প্রশ্ন মালিকানা নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় ব্যবহৃত দ্বিতীয় বাইকটিও উদ্ধার করেছে পুলিশ। বারাসতের ১১ নম্বর রেলেগেটের কাছ থেকে বাইকটি উদ্ধার হয়েছে। আগেই খুনে ব্যবহৃত গাড়ি ও প্রথম বাইক উদ্ধার হয়েছিল। ২টি বাইক ও গাড়িটির আসল মালিকানা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ সবকটি নম্বর প্লেট এবং সমস্ত ইঞ্জিন নম্বরও ভুয়ো। বেশ কয়েক জায়গায় নম্বর ঘষে তুলে রং করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার সকালে বারাসত ১১ নম্বর রেলগেটের কাছে উদ্ধার হয়েছে বাইকটি। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে এই বাইকের হদিশ মিলেছে। প্রথম বাইকের মতোই এই বাইকেরও আসল মালিকের খোঁজ মেলেনি। রীতিমতো পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে, ফের তা প্রমাণিত হচ্ছে। খুনে ব্যবহৃত সকল যানবাহনের নম্বর প্লেট থেকে স্যাসিজ নম্বর এমনকি কোনোরকম ক্লুও রাখেনি আততায়ীরা। এই ঘটনার সময় আততায়ীরা আগে থেকে আটঘাঁট বেধেই নেমেছিল। স্থানীয় লোক এই ঘটনায় যুক্ত থাকতে পারে। নাহলে খুন করে মুহূর্তের মধ্যে পালিয়ে যেতে পারত না। এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। চন্দ্রনাথ খুন কান্ডে রাজ্যের সমস্ত এসটিএফ ও এটিএস দলকে সতর্ক করা হয়েছে।

বাড়ির থেকে মাত্র ৫০ কিমি দূরে শুভেন্দু অধিকারীর আপ্তসাহয়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। গাড়ির সূত্র ধরে তাদের খোঁজ পাওয়ার চেষ্টা করতেই প্রথম ধাক্কা খায় পুলিশ। জানা যায়, গাড়িটির নম্বর প্লেট ভুয়ো। বারাসত হাসপাতালে তাঁর ময়নাতদন্ত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাল্টিঅর্গান ফেল করার জন্যই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। 

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার

৬৯১ পেয়ে সপ্তম স্থানে নৈহাটির কাত্যায়নী গার্লসের সৃজা, চিকিৎসক হতে চায় সে

ঘরেই বানান বাজারের মতো ছাঁচ! তড়কায় এই উপাদান মিশলেই বাড়বে স্বাদ

৭০০-র মধ্যে ৬৯১ নম্বর, ডাক্তার হতে চায় মাধ্যমিকে সপ্তম স্বর্ণাভ

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে তবেই সরকার গঠনের সুযোগ, কড়া বার্তায় তামিলনাড়ুর রাজ্যপাল

মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার ৯ কৃতী পড়ুয়া, রামকৃষ্ণ মিশনেরই ৭ জন

পেঁয়াজিকে বলুন বাই-বাই, খুব সহজেই বানিয়ে ফেলুন মুচমুচে সাবুদানা টিক্কি

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ