Loading live market data...
Loading active stocks...
Connecting...

সপ্তাহের শেষেও শেয়ার বাজারে ধস, মাথায় হাত বিনিয়োগকারীদের!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিশ্ববাজারেরআমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়তে থাকা উদ্বেগের জেরে শুক্রবার সকালেই ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার।  দুর্বল ইঙ্গিতের প্রভাব পড়ল দেশীয় বাজারেও। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ও নিফটি দু’টিই লাল চিহ্নে খুলেছে। বাজার খোলার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা ও উদ্বেগের আবহ তৈরি হয়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় নতুন করে বাড়তে থাকা উত্তেজনা আন্তর্জাতিক বাজারে চাপ তৈরি করেছে। তার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় সূচকেও। গিফট নিফটির প্রবণতাও দিনের শুরুতেই নেতিবাচক ইঙ্গিত দিয়েছিল। গিফট নিফটি প্রায় ২৪,২৯৫ স্তরে লেনদেন করছিল, যা আগের দিনের নিফটি ফিউচারের তুলনায় প্রায় ৮৭ পয়েন্ট কম।শুক্রবার বাজার খোলার পর সেনসেক্স ৪৫৩.০১ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ নেমে দাঁড়ায় ৭৭,৩৯১.৫১ পয়েন্টে। অন্যদিকে নিফটি ১৩২.৭৫ পয়েন্ট বা ০.৫৫ শতাংশ পতনের সঙ্গে ২৪,১৯৩.৯০ স্তরে পৌঁছয়। যদিও বাজারের সামগ্রিক ছবিতে চাপ ছিল, তবুও কিছু সংস্থার শেয়ারে ইতিবাচক গতি দেখা গিয়েছে। নিফটির লাভের তালিকায় ছিল টাটা কনজিউমার প্রোডাক্টস, এশিয়ান পেইন্টস, ভারত ইলেকট্রনিক্স, টেক মাহিন্দ্রা। 

আরও পড়ুনঃ ১০ ঘণ্টায় ৩২ কিমি সাঁতরে বিশ্ব রেকর্ড করলেন বেঙ্গালুরুর দম্পতি

অন্যদিকে বড় পতন দেখা যায় কোল ইন্ডিয়া, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা , অ্যাক্সিস ব্যাংক , এইচডিএফসি ব্যাংক এবং আইশার মোটরস -এর শেয়ারে। এদিন বাজারে মোট ১,২৫৩টি শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১,০০২টি শেয়ার পতনের মুখে পড়েছে এবং ১৮৬টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি।

বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্যদফতরে পৌঁছল নির্দেশিকা

ডিম না খেলেও মিলবে পর্যাপ্ত প্রোটিন! প্রাতরাশে রাখুন এই ৫ নিরামিষ খাবার

৬৯১ পেয়ে সপ্তম স্থানে নৈহাটির কাত্যায়নী গার্লসের সৃজা, চিকিৎসক হতে চায় সে

ঘরেই বানান বাজারের মতো ছাঁচ! তড়কায় এই উপাদান মিশলেই বাড়বে স্বাদ

৭০০-র মধ্যে ৬৯১ নম্বর, ডাক্তার হতে চায় মাধ্যমিকে সপ্তম স্বর্ণাভ

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলে তবেই সরকার গঠনের সুযোগ, কড়া বার্তায় তামিলনাড়ুর রাজ্যপাল

মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার ৯ কৃতী পড়ুয়া, রামকৃষ্ণ মিশনেরই ৭ জন

পেঁয়াজিকে বলুন বাই-বাই, খুব সহজেই বানিয়ে ফেলুন মুচমুচে সাবুদানা টিক্কি

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

৬৮৯ পেয়ে নবম হুগলির উপায়ন, গবেষণামূলক প্রতিষ্ঠানে কাজ করতে চান

চিনি-মশলা ছাড়াই গরমে ঠান্ডা রাখবে ছাতুর শরবত! জানুন সহজ রেসিপি

আজই চূড়ান্ত সিদ্ধান্ত! দক্ষিণেশ্বর মন্দিরে অমিত শাহ