ভাগ্নিকে বাঁচাতে কাস্তে হাতে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়লেন মাসি, তারপর যা হল..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গবাদি পশুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন যুবতী। আচমকাই নদী থেকে উঠে এসে তাকে জাপটে ধরল বিশাল এক কুমির। মুহূর্তের মধ্যে যুবতীকে টেনে নদীর দিকে নিয়ে যেতে শুরু করে সেই হিংস্র প্রাণী। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লেও হার মানেননি মাসি। হাতে থাকা ধারালো দা নিয়েই ঝাঁপিয়ে পড়েন কুমিরের উপর। একের পর এক আঘাতে শেষ পর্যন্ত যুবতীকে ছেড়ে নদীতে পালায় কুমির। উত্তরপ্রদেশের আলিগড়ে এই রুদ্ধশ্বাস ঘটনার কথা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিগড়ের আত্রৌলি থানার অন্তর্গত মোহাদ্দিনপুর গ্রামের বাসিন্দা ১৮ বছরের সুমন তার মাসির সঙ্গে কালী নদীর ধারে পশুখাদ্যের জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। রায়পুর মুজাফতা গ্রামের কাছে নদীর পাড়ে দু’জনে কাজ করছিলেন। দুপুর প্রায় তিনটে পাড়ে দু’জনে কাজ করছিলেন। দুপুর প্রায় তিনটে নাগাদ আচমকাই নদী থেকে বেরিয়ে আসে একটি কুমির। কিছু বোঝার আগেই সুমনের হাত চেপে ধরে তাকে নদীর দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। হঠাৎ এই হামলায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন যুবতী। প্রথমে কিছুটা ভয় পেয়ে গেলেও দ্রুত পরিস্থিতি সামলে নেন তার মাসি। হাতে থাকা দা নিয়ে তিনি কুমিরের চোখ লক্ষ্য করে একের পর এক আঘাত করতে থাকেন। আচমকা আক্রমণে কুমির দিশেহারা হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত যুবতীকে ছেড়ে নদীতে ফিরে যায়।

আরও পড়ুনঃ প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় সুমনকে উদ্ধার করেন। তাকে প্রথমে আত্রৌলি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে দুই হাতে গভীর ক্ষত থাকায় উন্নত চিকিৎসার জন্য আলিগড় জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কালী নদীতে গত কয়েক বছরে কুমিরের সংখ্যা অনেক বেড়েছে। এর আগেও একাধিকবার নদীর ধারে কুমির দেখা গেলেও বন দফতরের পক্ষ থেকে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন গ্রামবাসীরা প্রশাসনের কাছে দ্রুত কুমির ধরার অভিযান চালানো ও নদী সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন।

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই