অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

Share:

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ক্ষমতায় আসলে ৩ হাজার করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার অন্নপূর্ণা ফর্ম দিতে গিয়েই আক্রান্ত হতে হল এক বিজেপি কর্মীকে। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি বিজেপিকর্মী সন্দীপ মালিক। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৬জন তৃণমূলকর্মী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তারকেশ্বরের মিরাজপুর পুর এলাকায়।

জানা গিয়েছে, বিজেপি কর্মী সন্দীপ মালিক মির্জাপুর এলাকায় বাড়ি বাড়ি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করতে বেরিয়েছিল। এরপর দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে তিনশো মিটার দূরে কৃষি জমিতে অজ্ঞান অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। এরপর তাঁকে বাড়িতে তুলে নিয়ে আসা হলেও অবস্থার অবনতি হতে থাকে।তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ার কারণে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সন্দীপের পরিবারের অভিযোগ, স্থানীয় চারজন কর্মী তাঁকে বেধড়ক মারধর করে।এরপরই তৃণমূলকর্মীদের নামে থানায় অভিযোগ জানায় সন্দীপের পরিবার।

পরিবারের আরও অভিযোগ, গত লোকসভা  নির্বাচনের সময়েও সন্দীপকে বাড়ি ছাড়া করা হয়েছিল। এবার বিজেপি ক্ষমতায় আসার পরেও সেই অশান্তি থামেনি। এলাকায় অশান্তি জারি রয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে। তারকেশ্বর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত তৃণমূলকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করা ঘিরে অশান্তি ছড়িয়েছিল।  সেই সময় ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। 

‘কোনও কড়া পদক্ষেপ নয়’, বনগাঁকাণ্ডে আদালতের রক্ষাকবচ পেলেন মিমি চক্রবর্তী

বেজিংয়ে লালগালিচা সংবর্ধনা তারেককে, স্বাগত জানাতে হাজির ছিলেন না কোনও মন্ত্রী

দিনদুপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে খুন, মগরাহাটে চাঞ্চল্য

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনে বিপর্যয়ে মৃত ৩, জানালেন মুখ্যমন্ত্রী

বিপাকে দেবরাজ, তৃণমূল নেতাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট

‘জল দাও, জল..’, তারাতলায় ভেঙে পড়া গুদামের ধ্বংসস্তুপের ভিতর থেকে আর্তনাদ

একদিনের ক্রিকেটে বিরাটকে পিছনে ফেললেন গিল, বড় লাফ ঈশানের

আষাঢ়েও ভারী বৃষ্টির দেখা নেই, আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পুরুলিয়ার কৃষকরা

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

চোখের সামনেই ম্যানহোলে পড়ে গেলেন সাফাই কর্মী, চটে লাল মেয়র

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ