শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। স্বাধীনতার পরে বাংলায় প্রথম সরকার গঠন করছে বিজেপি। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শুভেন্দুকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি৷ সেইসঙ্গে শুভেন্দুর মন্ত্রিসভায় প্রথম পাঁচ মন্ত্রী হিসেবে উঠে এসেছে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিকের নাম। তাঁদের সকলকে শপথ বাক্যপাঠ করান রাজ্যপাল আরএন রবি। বাকি মন্ত্রীদের শপথ আগামী সোমবার (১১ মে)। সেই শপথ অনুষ্ঠান হবে লোকভবনে (পূর্বে রাজভবন)। তারপর নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক। বুধবার (১৩ মে) বাকি বিধায়কদের শপথ।

এদিন ব্রিগেডে শুভেন্দু অধিকারীর পরই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ। বাংলায় বিজেপির সাংগঠনিক উত্থানের অন্যতম মুখ হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত তিনি। সেই সঙ্গে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পলও। আসানসোল দক্ষিণ থেকে পরপর জিতে আসা অগ্নিমিত্রাকে মন্ত্রী করা হল। কেন্দ্রীয় রাজনীতিতে পরিচিত মুখ নিশীথ প্রামাণিক, উত্তরবঙ্গের প্রতিনিধি অশোক কীর্তনীয়া এবং আদিবাসী সমাজের মুখ ক্ষুদিরাম টুডুকেও মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে সামাজিক ও আঞ্চলিক ভারসাম্যের দিকটি মাথায় রেখেই বলে মত রাজনৈতিক মহলের।

শুভেন্দু অধিকারী এবার একইসঙ্গে দুটি হেভিওয়েট কেন্দ্র, নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন। ১৫ বছরের তৃণমূল সরকারে হারিয়ে ২০৭টি আসন পেয়ে ক্ষমতায় আসা বিজেপির প্রধান সেনাপতি এখন মহাকরণের মসনদে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই জল্পনা শুক্রবারই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে শনিবার মন্ত্রীদের নাম ঘোষণার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। যদিও কোন মন্ত্রী কোন দফতরের দায়িত্ব পাচ্ছেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা