এক নামে ভিন্ন গুণ, দুই শুভেন্দুর সাফল্যে আনন্দিত রাজ্য থেকে জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি: নাম এক! সাফল্যের মাপকাঠিতে দু’জনেই পশ্চিমবঙ্গের আলোচিত বিষয়। একজন মেদিনীপুরের শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অন্যদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তালদহ মাজদিয়া গ্রামের কৃষক পরিবারের মেধাবী ছাত্র শুভেন্দু অধিকারী।

রাজনীতির আঙিনায় ২৭৭ আসন নিয়ে যখন মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহ। তখন সারা দেশ আনন্দে উল্লাসে মেতে উঠল। ঠিক একই সময়ে মাজদিয়া রেলবাজার হাই স্কুলের মধ্যে মাধ্যমিকের রেজাল্টে প্রথম স্থান অধিকার করেছে শুভেন্দু অধিকারী। সেই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী সকলেই আনন্দিত। এমনকি আনন্দিত গ্রামবাসীরা। দুই শুভেন্দুর সাফল্যে গ্রাম জেলা তথা রাজ্যের সকলেই আনন্দিত।

মাজদিয়া গ্রামের মেধাবী ছাত্র শুভেন্দু অধিকারী কথায়, গ্রামের চিকিৎসা ব্যবস্থা উন্নত করাই তার আগামী দিনের ইচ্ছা। তাই বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করে চিকিৎস হতে চায়। পরিবারের সীমিত সামর্থ্যের মধ্যেই পড়াশোনা চালিয়ে গিয়েছে শুভেন্দু। তাই মাধ্যমিক পরীক্ষায় ছেলের  নজরকাড়া  ফলাফলে অত্যন্ত খুশি বাবা-মা।

যদিও মাজদিয়া রেলবাজার হাই স্কুলের ছাত্র শুভেন্দু অধিকারীর বাবা সুশান্ত অধিকারী পেশায় কৃষক। তিনি বলেন, ছেলে ছোটবেলা থেকেই মেধাবী। তাই বাড়ির পাশে বিদ্যালয় থাকা সত্ত্বেও তাকে ভর্তি করে দেওয়া হয়েছিল পাঁচ কিলোমিটার দূরে মাজদিয়া রেলবাজার হাই স্কুলে। শুভেন্দুর পড়াশোনার বেশিরভাগ দায় দায়িত্ব নিয়েছিলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলেই। বিদ্যালয়ের শিক্ষকরাও শুভেন্দু অধিকারীর সাফল্যে গর্বিত। বলা যেতেই পারে একই দিনে একই সময়ে দুই শুভেন্দুর সাফল্যে গর্বিত গোটা পশ্চিমবঙ্গ।

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!