Loading live market data...
Loading active stocks...
Connecting...

তালিবানি বাংলাদেশে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে মারল জনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে আটক তিন সন্দেহভাজনকে পিটিয়ে খুন করেছে স্থানীয় জনতা। রবিবার (১০ মে) ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ চক্র পিকআপ ভ্যানে করে আবু বক্কর সিদ্দিক নামের এক বাসিন্দার বাড়িতে প্রবেশ করে। তাদের কাছে ধারালো অস্ত্র, তালা কাটার সরঞ্জাম ও অন্যান্য দেশীয় অস্ত্র ছিল বলে জানা যায়। বাড়ির মালিক বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে চোরচক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে তিনজনকে আটক করে। এরপর উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়েন। একই সঙ্গে চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: মাত্র ৩৩৩ টাকা বিনিয়োগে ১৭ লক্ষ টাকা রিটার্ন, কোথায় রয়েছে এই স্কিমের সুবিধা?

এরপর উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়েন। একই সঙ্গে চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ৭ আমলাকে নিয়োগ করা হল, জারি হল বিজ্ঞপ্তি

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন প্রৌঢ় আশুতোষ

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

জমি বিবাদের জেরে মা ও ভাইকে গুলি করে হত্যা, মাতৃদিবসে হাড়হিম ঘটনা

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌