এক বছর সোনা কিনবেন না, প্রধানমন্ত্রীর পরামর্শের নেপথ্যে কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশবাসীকে এক বছর সোনা না কেনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কেন এই পদক্ষেপের কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি! দেশ কি এক অদৃশ্য অর্থনৈতিক চাপের দিকে এগোচ্ছে? নাকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেই এবার ধীরে ধীরে ঢুকে পড়ছে বৈশ্বিক সংকটের ছায়া?এই প্রশ্নগুলি রীতিমতো ঘোরাফেরা করছে সবার মাথায়।

প্রসঙ্গত, এপ্রিলের শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার ৭৭৯ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার থেকে কমে গিয়েছে। ভারতের মুদ্রায় তা প্রায় ৭৪ হাজার কোটি টাকা। আর এর ফলে বৈদেশিক মুদ্রার ভান্ডার দেশে হয়েছে ৬৯,০৬৯ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৫ লক্ষ ২৪ হাজার কোটি টাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের দাম রীতিমত বেড়ে চলেছে। আমদানি- রফতানি ব্যাবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। পাশাপাশি সোনার আমদানিতেও খরচ বেড়েছে। যার ফলে চাপ পড়েছে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে। প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে আপাতত এক বছর সোনা না কেনার আর্জি জানিয়েছেন।

হায়দরাবাদের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, অন্তত এক বছরের জন্য বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে সোনার গহনা কেনা কমানো উচিত। তাঁর বক্তব্য, সোনা আমদানিতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা খরচ হয়, যা বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে। একই সঙ্গে তেল ও গ্যাসের ব্যবহার কমানোরও আহ্বান জানান তিনি, যাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা গায়। এই মন্তব্যের পেছনে রয়েছে আরও গভীর এক অর্থনৈতিক বাস্তবতা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ডলারের বিপরীতে টাকার দুর্বলতা-সব মিলিয়ে ভারতের আমদানি ব্যয় দ্রুত বাড়ছে। এর সঙ্গে যদি সোনার আমদানি বাড়ে, তবে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের ওপর চাপ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের।

আরও পড়ুনঃ ‘লাভ ইজ লাউডার’, মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণের পর তৃষার প্রথম পোস্ট ভাইরাল

কিন্তু এই পরিস্থিতিতে বড় প্রশ্ন হলো-সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটা গভীর হবে?

সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন সোনা ব্যবসায়ীরা। বিয়ের মরশুমে যেখানে সোনার দোকানগুলিতে ভিড় থাকে, সেখানে যদি এক বছরের জন্য কেনাকাটা কমে যায়, তাহলে ক্ষতির মুখে পড়তে পারেন হাজার হাজার ছোট ও মাঝারি ব্যবসায়ী। কর্মসংস্থানও প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, যাদের সামনে বিয়ে ঠিক হয়ে আছে, তাদের পরিবারও এখন দ্বিধায়। গয়না কেনা পিছিয়ে দেওয়া সম্ভব হবে কি? সামাজিক রীতিনীতি ও অর্থনৈতিক বাস্তবতার মধ্যে তারা কীভাবে ভারসাম্য রাখবেন-এই প্রশ্নই এখন ঘুরছে বহু বাড়িতে। অর্থনীতির বড় ছবিতে এটি হয়তো বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের একটি কৌশল, কিন্তু মাটির স্তরে এটি ছুঁয়ে যাচ্ছে মানুষের আবেগ, সংস্কৃতি এবং জীবনযাত্রাকে। এখন দেখার, এই আহ্বান কতটা বাস্তবায়িত হয় এবং তার প্রভাব দেশের বাজারে কতটা গভীরভাবে পড়ে।

 

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের