মুম্বইকে হারানোর পর অশ্লীল অঙ্গভঙ্গি, RCB খেলোয়াড়ের আচরণের ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (১০ মে) মুম্বইকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে ফের লিগ শীর্ষে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ জেতার পর সকলে আনন্দে মেতে ওঠেন। সেই সময়ে আররসিবির খেলোয়াড় টিম ডেভিডকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।  সেটি (ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল) নিয়েই উঠেছে বিতর্কের ঝড়। 

ডাগআউটে বসে থাকা টিম ডেভিডের ক্লিপটি দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি তাঁর প্রাক্তন দল মুম্বই ইন্ডিয়ান্সের উদ্দেশে মধ্যমা প্রদর্শন করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। ২০২৫ সালের নিলামে আরসিবি কিনে নেওয়ার আগে ডেভিড মুম্বইয়ের হয়ে তিনটি মরশুম খেলেছেন। তখন থেকেই তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ব্যাটিং অর্ডারের একজন অপরিহার্য সদস্য। তবে, মুম্বইয়ের বিপক্ষে ম্যাচে তিনি কোনো প্রভাব ফেলতে পারেননি কারণ প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যান তিনি।

তবে এই ভিডিও রবিবারের ম্যাচের পর কিনা তা যাচাই করা যায়নি বলে জানা গিয়েছে। অনেকেই বলছেন এই ঘটনা যদি সত্য হয় তাহলে আইপিএলের নিয়ম অনুসারে কড়া শাস্তির মুখে পড়তে পারেন টিম ডেভিড।   

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?