Loading live market data...
Loading active stocks...
Connecting...

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে। আর তারপরই অভয়া কাণ্ডে নয়া মোড় নিয়েছে। আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। আজ মঙ্গলবার বিচারপতি রাজাশেখর জানান, এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে। তাই এখন আর এই মামলা শোনার কোনও প্রয়োজন নেই। তাই আদালতের নিয়ম অনুযায়ী, এবার মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে। এখন দেখার বিষয়টি কোনদিকে গড়ায়। এই মামলার তদন্ত করেছিল সিবিআই। এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতিতে ঝড় বয়ে গিয়েছিল।

গত সরকারের আমলে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। যা নিয়ে রাস্তায় নেমে এসেছিল আন্দোলন। গোটা রাজ্যের মানুষ সুবিচারের দাবিতে পথে নেমেছিলেন। কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। পরে এই মামলা যায় সিবিআইয়ের হাতে। তারাও তদন্তে নেমে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। কিন্তু অভয়ার পরিবার এই বিচারে খুশি হয়নি। পরিবারের সদস্যদেরই অভিযোগ, সত্য গোপন করা হয়েছে। প্রমাণ লোপাট করা হয়েছে। মেয়ের সুবিচারের আশায় নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন অভয়ার মা রত্না দেবনাথ। পানিহাটি কেন্দ্র থেকে জিতে এখন তিনি বিধায়ক। তাঁর একটাই দাবি, মেয়ের মৃত্যুর সুবিচার।

এদিকে সময়ের অভাবে আগে আরজি কর হাসপাতালে নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলা থেকে অব্যাহতি নিয়েছিল কলকাতার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এবার একই কারণ দেখিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চও সরে দাঁড়াল এই মামলা থেকে। আজ, মঙ্গলবার শুনানি ছিল। তাতে ডিভিশন বেঞ্চের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেয় সিবিআই। নির্যাতিতার পরিবারের আইনজীবীর অভিযোগ, সিবিআই নতুন তদন্ত করছে না। তখনই বিচারপতি রাজাশেখর মান্থা জানান, অন্যান্য মামলার শুনানির জন্য এই মামলায় পর্যাপ্ত সময় দেওয়া যাচ্ছে না। তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রয়োজনে জুডিশিয়াল কমিশন গঠন করা যেতে পারে।

অন্যদিকে আগামী সোমবার নয়া বিজেপি সরকার আবার মন্ত্রিসভার বৈঠক বসবে। সেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে শুরু করে অভয়া মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর তার মধ্যেই সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‌এই মামলার জন্য রাজ্য জুডিশিয়াল কমিশন গঠন করছে বলে শোনা যাচ্ছে। তাই এখন এই মামলা শোনার প্রয়োজন নেই। এই মামলা শুধুমাত্র মামলাকারীর জন্য গুরুত্বপূর্ণ নয়, এই মামলার দিকে গোটা রাজ্য এবং দেশের মানুষ তাকিয়ে আছে। আমিও চাই এই মামলায় সঠিক বিচার হোক। কারণ শুধু পরিবারের নয়, সাজাপ্রাপ্ত এবং সিবিআইয়ের আবেদনও শুনতে হবে।’‌

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের