Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সবচেয়ে বড় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি ২০২৬ ঘিরে সামনে আসা নতুন তথ্য দেশজুড়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের গভীর উদ্বেগে ফেলেছে। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী যে পরীক্ষায় অংশ নিয়েছিল, সেই পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা এখন বড় প্রশ্নের মুখে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে ৩ মে অনুষ্ঠিত পরীক্ষাটি ইতিমধ্যেই বাতিল করেছে এনটিএ।

রাজস্থানের স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি-এর প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, পরীক্ষার আগে একটি ‘গেস পেপার’ বহু পরীক্ষার্থীর হাতে হাতে পৌঁছে যায়, যার সঙ্গে আসল প্রশ্নপত্রের উল্লেখযোগ্য মিল ছিল। সূত্রের খবর, প্রায় ১৪০টি প্রশ্ন সরাসরি মিলে যায়। নিট পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান ৪ নম্বর হওয়ায়, এই মিলের ফলে প্রায় ৫৬০ থেকে ৬০০ নম্বর পর্যন্ত সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

আরও পড়ুন: মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?

তদন্তে জানা গিয়েছে, প্রথমদিকে এই প্রশ্নপত্র কয়েক লক্ষ টাকায় বিক্রি হলেও পরীক্ষার আগের রাতে তা মাত্র ৩০ হাজার টাকাতেও ছড়িয়ে পড়ে। হোয়াটসঅ্যাপ ও অন্যান্য এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে দ্রুত এটি ছড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। রাজস্থানের সিকার জেলা এই তদন্তের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কেন্দ্র সরকার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার জেরে প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী সরাসরি প্রভাবিত হয়েছে। এনটিএ জানিয়েছে, পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, নতুন পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। তবে অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে এখন অপেক্ষা করছে দেশের লক্ষ লক্ষ মেডিকেল পড়ুয়া।

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

কাশীপুর থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে