‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার রাজ্যে গঠন হয়েছে। আর তারপর থেকেই সব কাজ শুরু হয়ে গিয়েছে। প্রকল্প ঘোষণা থেকে শুরু করে দফতরের কাজ দেখতে শুরু করেছেন নবনিযুক্ত মন্ত্রীরা। আজ, মঙ্গলবার প্রত্যেকেই কাজ দেখে নিয়েছেন। এবার উপযুক্ত পদক্ষেপ করবেন তাঁরা। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী সোমবার আবার মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানে উন্নয়নের কাজ থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়েও কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। আর আজ, মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব নিয়েই নিশীথ প্রামাণিক জানিয়ে দিলেন, মেসিকাণ্ডের তদন্ত হবে।

এদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে নিয়ে এসে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তাতে নাম জড়িয়ে যায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় তাঁকে। তবে গোটা ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যাননি। এই ঘটনায় আগের সরকারের যথেষ্ট বদনাম হয় সেই সময়। এই ঘটনা নিয়ে নিশীথ প্রামাণিক বলেন, ‘‌যা হয়েছে সেটা খুবই নিন্দার। মেসিকাণ্ডের ফাইল চেয়ে পাঠিয়েছি। খতিয়ে দেখতে হবে। তার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলব। যদি কোনও দুর্নীতি থাকে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।’‌

অন্যদিকে প্রত্যেকটি বিষয়ই দেখা হচ্ছে। শিক্ষা দুর্নীতি, পুরসভায় নিয়োগ দুর্নীতি এবং অভয়া কাণ্ড নিয়েও বিজেপি সরকার তৎপর হয়ে উঠেছে। সেখানে মেসিকাণ্ড যে বাদ যাবে না তা স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন নয়া ক্রীড়ামন্ত্রী। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতীতে মেসিকে দেখতে গিয়ে হতাশ হন দর্শকরা। বাইরে থেকে প্রচুর মানুষ মাঠে ঢুকে পড়ার জেরে মেসিকে পরিষ্কারভাবে দেখা যায়নি। তাই বিশৃঙ্খলা তৈরি হয়। মেসি মাঠ ছেড়ে বেরিয়ে যেতেই নির্বিচারে ভাঙচুর চালান দর্শকরা। লণ্ডভণ্ড হয়ে যায় গোটা যুবভারতী স্টেডিয়াম। বিধাননগর পুলিশ কমিশনারেটের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল।

এছাড়া এই ঘটনায় গ্রেফতার করা হয় প্রধান আয়োজক শতদ্রু দত্তকে। তবে পরে তিনি জেল থেকে জামিনে মুক্তি পান। তবে এখানে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। যা নিয়ে নিশীথ প্রামাণিক সাংবাদিকদের বলেন, ‘‌এখন সেই বিষয়ে কিছু বলা সম্ভব নয়। আমাদের আলোচনা করতে হবে। তার পরেই কিছু বলতে পারব। আগামী দিনে আমরা এমন ম্যাচের আয়োজন করব যে, মেসিকে দেখতে না পাওয়ার দুঃখ সকলে ভুলে যাবেন। তৃণমূল আমলে শুধু স্বজনপোষণ এবং দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সরকার কত বার বলেছে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে ভাল কোচ পাঠানো হবে। প্রযুক্তি ও অনুশীলনের সুবিধা দেওয়া হবে। কিন্তু রাজ্য তাতে কান দেয়নি। তাই ক্রীড়াবিদদের বাধ্য হয়ে অন্য রাজ্যে চলে যেতে হয়েছে।’‌

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী