অবৈধ টোল গেট বন্ধের নির্দেশ, টাকা আদায় রুখতে কড়া পদক্ষেপ মুখ্যসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে ক্ষমতায় আসার পরেই একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতি রুখতে প্রথম থেকে কড়া হচ্ছে প্রশাসন। ভয় না পেয়ে সচিবদের নির্ভয়ে কাজ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর সেই নির্দেশের পরেই রাজ্যজুড়ে নির্বিঘ্নে যান চলাচল সচল রাখতে এবং বেআইনি কর আদায় রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন মুখ্যসচিব। অবিলম্বে অবৈধ টোল বা ড্রপ গেট বন্ধ করতে হবে বলে মুখ্যসচিবের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। 

নির্দেশিকায় বলা হয়েছে, সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জেলাগুলিতে যে সমস্ত টোল গেট বা ড্রপ গেট চলছে সেগুলি অবিলম্বে বন্ধ  করতে হবে। নিজ নিজ এলাকায় এই ধরণের অবৈধ কেন্দ্রগুলি চিহ্নিত করে তা  সরানোর দায়িত্ব দেওয়া হয়েছে  জেলাশাসকদের (DM)। নির্দেশিকায় আরও বলা হয়েছে, জেলার সমস্ত বৈধ এবং অবৈধ আদায় কেন্দ্রের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে।  সেখানে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে টেন্ডারের মেয়াদ এবং আদায়কারী কর্তৃপক্ষের নাম। এই তালিকা আগামী ১৫ মে,  দুপুর ১২টার মধ্যে  আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আগে যেভাবে বেআইনি ভাবে টাকা আদায় করা হত তা কড়া ভাবে দমনের নির্দেশ দেওয়া হয়েছে।   অবৈধ কেন্দ্রে কোনও প্রকার ফি বা শুল্ক আদায় করা আইনত দণ্ডনীয় অপরাধ বলেই উল্লেখ করা হয়েছে। সেই কাজ  দ্রুত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই   নির্দেশ পালনে  গাফিলতি নজরে এলে প্রশাসন  সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলেও নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে।  

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?

জুটছে না ভাত, ছ’মাস ধরে বন্ধ বেতন, হাবড়া পুরসভার সামনে বিক্ষোভ কর্মীদের

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ খুনে থ্রিডি স্ক্যানিং করে তদন্ত শুরু সিবিআইয়ের

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন জানেন?

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

‘দরকার হলে জেলে পাঠান, টাকা ফেরত চাইবেন না’, কান্নায় ভেঙে পড়লেন অযোগ্য চাকরিহারা