বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাল-মশলাদার খাবার খেতে ভালবাসেন, কিন্তু গরমের দিনে ভারী আমিষ খাবার এড়িয়ে চলন অনেকেই। সেক্ষেত্রে আপনার জন্য একেবারে উপযুক্ত হতে পারে মশলাদার সোয়া চাপ। ঘন গ্রেভি ও দুর্দান্ত স্বাদের এই নিরামিষ পদটি রুটি, নান কিংবা জিরা রাইসের সঙ্গে খেতে অসাধারণ লাগে। সঠিক পদ্ধতিতে বানালে বাড়িতেও পাওয়া যাবে একেবারে হোটেল বা বিয়েবাড়ির স্বাদ।

সোয়া চাপ বর্তমানে নিরামিষভোজীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি পদ। এর টেক্সচার ও স্বাদ অনেকটাই চিকেনের মতো হওয়ায় একে অনেকে ‘নিরামিষ চিকেন’ বলেও ডাকেন। প্রোটিন সমৃদ্ধ সয়া চাঙ্ক দিয়ে তৈরি এই পদটি ঝাল-মশলাদার গ্রেভির সঙ্গে রান্না করলে স্বাদ আরও বেড়ে যায়। অনেক সময় বাড়িতে সোয়া চাপ বানালেও রেস্তরাঁর মতো স্বাদ আসে না। তবে সঠিক উপকরণ ও রান্নার পদ্ধতি মেনে চললে সহজেই তৈরি করা যায় হোটেল-স্টাইল মশলাদার সোয়া চাপ।

আরও পড়ুন: আমদানি শুল্ক বাড়াতেই একধাক্কায় অনেকটাই বাড়ল সোনা-রুপোর দর

উপকরণ: ২৫০ গ্রাম সোয়া চাপ, ২টি পেঁয়াজ কুচি , ২টি টমেটোর সস, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২টি কাঁচালঙ্কা, ১/২ কাপ টক দই
১ চা-চামচ কাসুরি মেথি, তেল বা মাখন, স্বাদমতো লবণ, প্রয়োজনমতো শুকনো মশলা ও গরম মশলা। 

প্রণালী: প্রথমে সোয়া চাপ হালকা আঁচে সেদ্ধ করে নরম করে নিন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিন। এ বার একটি প্যানে তেল বা মাখন গরম করে সোয়া চাপগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। তারপর অন্য একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ সোনালি হলে আদা-রসুন বাটা ও কাঁচালঙ্কা দিয়ে কষতে থাকুন। এরপর টমেটোর সস দিয়ে ভালোভাবে রান্না করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে শুকনো মশলা ও লবণ মিশিয়ে দিন। আঁচ কমিয়ে দই দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে দই না ফেটে যায়। এরপর ভাজা সোয়া চাপ মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনমতো জল দিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করুন। সবশেষে কাসুরি মেথি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে উপর থেকে সামান্য মাখনও দিতে পারেন। গরম গরম এই মশলাদার সোয়া চাপ বাটার নান, তন্দুরি রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে একেবারে রেস্তরাঁর মতো।  

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?

মিথুনে বুধের সরাসরি গোচর, কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলবে ৩ রাশির জাতকদের

সিংহে প্রবেশ শুক্রের, ৪ জুলাই থেকে কোন চার রাশির জাতকদের ‘আচ্ছে দিন’ শুরু?

৩০ নাকি ৩১ জুলাই, কবে শুরু শ্রাবণ, রইল কবে-কবে সোমবার পড়ছে, সেই তালিকা

টানা ৫১৯ মিনিট অপরাজেয়, বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেনের গোলরক্ষক

আজকের রাশিফল: পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা, সমস্ত দুঃখ ঘুচে যাবে…

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের