আমদানি শুল্ক বাড়াতেই একধাক্কায় অনেকটাই বাড়ল সোনা-রুপোর দর

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক একলাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। ৬ শতাংশ থেকে বাড়িয়ে আমদানি শুল্ক ১৫ শতাংশ করা হয়েছে। যার ফলে ধাক্কা খেয়েছে সোনা-রুপোর বাজার। বুধবার শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনা রুপোর দামে বড় লাফ দেখা যায়। জুন ২০২৬ ডেলিভারির গোল্ড ফিউচার্স প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৬২ হাজার ৬৪৮ টাকায় পৌঁছেছে। খুচরো বাজারে ২৪ ক্যারেট সোনার দাম কিছু জায়গায় প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৬৭ হাজার ৮৯০ টাকা পর্যন্ত উঠে গিয়েছে। অন্যদিকে রুপোর দাম একাধিক শহরে প্রতি কেজিতে ৩.১ লক্ষ টাকার গণ্ডি পেরিয়েছে।

কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটির সঙ্গে ৫ শতাংশ কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস (AIDC) যোগ করা হয়েছে। ফলে বিদেশ থেকে সোনা ও রুপো আমদানির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়তে পারে গয়নার দোকান, বুলিয়ন বাজার এবং সাধারণ ক্রেতাদের উপর। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ ভোক্তা দেশ। দেশের চাহিদার বড় অংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। বিশেষজ্ঞদের মতে, শুল্ক বৃদ্ধির ফলে সোনার দাম আরও বাড়তে পারে, যার কারণে অনেক পরিবার বিয়ে বা অন্যান্য উৎসবে সোনা কিনতে দুবার ভাববে। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির বার্তার পর ভারতে সোনা-রুপো আমদানিতে বাড়ছে খরচ

ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের জাতীয় সচিব সুরেন্দ্র মেহতার মতে, সোনার চাহিদার ঘাটতি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাবসায়ীদের একাংশ আবার সতর্ক করেছেন, উচ্চ শুল্কের ফলে চোরাচালানের ঝুঁকিও বাড়তে পারে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে অপ্রয়োজনীয় খরচ কমানোর আহ্বান জানান। এক বছর সোনা না কেনার পরামর্শ দেন। তাঁর দেওয়া সেই বার্তার  পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে, এটি শুধু কর বৃদ্ধির সিদ্ধান্ত নয়, বিশ্ব পরিস্থিতির চাপে ভারতীয় অর্থনীতিকে স্থিতিশীল রাখার একটি পদক্ষেপ।

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?

মিথুনে বুধের সরাসরি গোচর, কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলবে ৩ রাশির জাতকদের

সিংহে প্রবেশ শুক্রের, ৪ জুলাই থেকে কোন চার রাশির জাতকদের ‘আচ্ছে দিন’ শুরু?

৩০ নাকি ৩১ জুলাই, কবে শুরু শ্রাবণ, রইল কবে-কবে সোমবার পড়ছে, সেই তালিকা

টানা ৫১৯ মিনিট অপরাজেয়, বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেনের গোলরক্ষক

আজকের রাশিফল: পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা, সমস্ত দুঃখ ঘুচে যাবে…

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের