হার্টবিটের ওঠানামার নিয়ন্ত্রণ কি স্বাভাবিক? HRV  নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিটনেস ব্যান্ড বা স্মার্টওয়াচে হৃ‍ৎস্পন্দনের গতি (হার্ট রেট) পর্যবেক্ষণ এখন নব প্রজন্মের নতুন ট্রেন্ড। বিশেষজ্ঞদের মতে, হৃ‍ৎস্পন্দনের এই সামান্য ওঠানামা সবসময় অস্বাভাবিক নয়। বরং চিকিৎসাবিজ্ঞানে ‘হার্ট রেট ভ্যারিয়েবিলিটি’ বা HRV-কে শরীরের সামগ্রিক সুস্থতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ধরা হয় । হার্ট রেট ভ্যারিয়েবিলিটি বা HRV বলতে সাধারণত বোঝায় হৃ‍ৎস্পন্দনের মাঝের সময়ের সূক্ষ্ম পরিবর্তন। যা শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম স্ট্রেস, বিশ্রাম, ঘুম ও শারীরিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। চিকিৎসকদের মতে, সাধারণত উচ্চ HRV শরীরের ভাল অভিযোজন ক্ষমতার লক্ষণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, ধ্যান বা মেডিটেশন, মানসিক চাপ কমানো এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস HRV উন্নত করতে সাহায্য করতে পারে। অন্যদিকে অতিরিক্ত স্ট্রেস, কম ঘুম, অ্যালকোহল বা অসুস্থতা HRV কমিয়ে দিতে পারে। তবে চিকিৎসকরা সতর্ক করে বলছেন, HRV-র কোনও নির্দিষ্ট  সংখ্যা নেই। বয়স, জীবনযাপন, ফিটনেস, মানসিক অবস্থা এবং জিনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রত্যেকের HRV আলাদা হতে পারে। তাই অন্যের সঙ্গে নিজের HRV তুলনা না করে নিজের স্বাভাবিক প্যাটার্ন বোঝাটাই বেশি গুরুত্বপূর্ণ।

হৃ‍ৎস্পন্দনের সামান্য ওঠানামা সবসময় উদ্বেগের কারণ নয়। বরং শরীর কতটা দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছে,  HRV সেই তথ্যই তুলে ধরে। সম্প্রতি স্মার্টওয়াচ ও স্বাস্থ্য ট্র্যাকিং ডিভাইস জনপ্রিয় হওয়ার ফলে HRV নিয়ে মানুষের আগ্রহ দ্রুত বেড়েছে। এই ডিভাইস এখন ঘুমের গুণমান, মানসিক চাপ, অতিরিক্ত ক্লান্তি কিংবা শরীরে সংক্রমণের সম্ভাবনাও HRV এর মাধ্যমে পর্যবেক্ষণ করা যায়। তবে চিকিৎসকদের মতে, শুধুমাত্র HRV  পর্যবেক্ষণ নয়, তার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করাও প্রয়োজন ।

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮

সুপ্রিম কোর্টে জোর ধাক্কা মমতাপন্থী বিধায়ক শোভনদেবের, হাইকোর্টে ফিরল মামলা