কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় স্মার্টফোনের বাজারে সম্প্রতি দুটি নতুন প্রিমিয়াম 5G স্মার্টফোন লঞ্চ করেছে Vivo। ১৪ মে থেকে শুরু হয়েছে Vivo X300 Ultra এবং Vivo X300 FE-এর প্রথম বিক্রি। শক্তিশালী প্রসেসর, 200 মেগাপিক্সেল ক্যামেরা এবং উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারির মতো একাধিক হাই-এন্ড ফিচারের কারণে ইতিমধ্যেই প্রযুক্তি প্রেমীদের নজর কাড়ছে এই দুটি ডিভাইস।

এর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে Vivo X300 Ultra, কারণ এই প্রথম ভিভোর কোনও স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm-এর Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। অন্যদিকে, Vivo X300 FE কমপ্যাক্ট ডিজাইন এবং শক্তিশালী ব্যাটারির কারণে ব্যবহারকারীদের আকর্ষণ করছে।

আরও পডুন: 8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

দাম ও অফার: ভারতে Vivo X300 Ultra-এর 16GB RAM ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৫৯,৯৯৯ টাকা। ফোনটি Victory Green এবং Eclipse Black—এই দুই রঙে পাওয়া যাবে। ডিভাইসটি Vivo India, Amazon India এবং Flipkart সহ বিভিন্ন রিটেল স্টোরে বিক্রি হবে। কোম্পানি আলাদাভাবে Zeiss Imaging Grip Kit এবং Teleconverter Gen 2 Ultra-ও বিক্রি করছে। এছাড়াও ফটোগ্রাফি প্রেমীদের জন্য বিশেষ ‘Photographer Kit’-এর সুবিধাও রাখা হয়েছে।

ফিচার ও স্পেসিফিকেশন: Vivo X300 Ultra-তে রয়েছে 200MP প্রাইমারি গিম্বল ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স। এছাড়া ফোনে 2K 144Hz ডিসপ্লে, Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর এবং 16GB RAM দেওয়া হয়েছে, যা এটিকে একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত করেছে। অন্যদিকে Vivo X300 FE-তে রয়েছে 6.31 ইঞ্চির কমপ্যাক্ট ডিসপ্লে, 5000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং 6500mAh ব্যাটারি। সঙ্গে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় এটি এক হাতে ব্যবহারযোগ্য শক্তিশালী স্মার্টফোন হিসেবে বাজারে জায়গা করে নিতে পারে।

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত

ভারতীয় নন দিলজিৎ দোসাঞ্জ! গায়কের মার্কিন নাগরিকত্ব নিয়ে বিতর্ক তুঙ্গে

পাহাড়ে ম্যাগির দোকান কন্টেন্ট ক্রিয়েটরের, একদিনে আয় ২৪ হাজার টাকা

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছেন কলকাতার ৫ পড়ুয়া

পৈলানে তৃণমূল নেতার বিলাসবহুল বাগানবাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে হানা পুলিশের

কেন এত চর্চায় Vivo-এর নতুন X300 সিরিজ? জেনে নিন কী আছে স্মার্টফোনটিতে