জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

জন্মদাতা বাবার হাতে লাগাতার ধর্ষণের শিকার ১৬ বছরের কিশোরী। যার ফলে ছয় মাসের গর্ভবতী মেয়ে। ইতিমধ্যেই নরপশু বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মর্মান্তিক ঘটনা! জন্মদাতা বাবার হাতে লাগাতার ধর্ষণের শিকার ১৬ বছরের কিশোরী। যার ফলে ছয় মাসের গর্ভবতী মেয়ে। ইতিমধ্যেই নরপশু বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের নেত্রকোণা উপজেলার পূর্বধলায়। মেয়েটি বর্তমানে ছয় মাসের গর্ভবতী বলে জানিয়েছে পুলিশ। গতকাল এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধর্ষণকারী ব্যক্তিটিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

৪৮ বছর বয়সী অভিযুক্ত শফিকুল ইসলাম নেত্রকোণা উপজেলার বিশকাকুনী ইউনিয়্নের পূর্বধলা যাত্রাবাড়ী পশ্চিমপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, শফিকুল তাঁর মেয়েকে ভয়ভীতি দেখিয়ে লাগাতার ধর্ষণ করেছে। দিনের পর দিন তাঁর উপর পাশবিক অত্যাচার চালিয়েছে। বাবার ভয়ে মেয়েটি ভয় পেয়ে কাউকে কিছু বলার সাহস পায়নি। কিন্তু বাবার দ্বারা ধর্ষণের প্রভাব মেয়েটির চোখে-মুখে ফুটে উঠেছিল। তাঁর শারীরিক পরিবর্তনও দেখা যায়। তাতেই সন্দেহ হয় এলাকাবাসীদের। 

এরপর বুধবার স্থানীয়রা পূর্বধলা থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পাওয়া মাত্রই পুলিশ মেয়েটির বাড়ি যায়। এবং তাঁকে উদ্ধার করে। মেয়েটির পুলিশের কাছে বাবার কুকর্মের কথা ফাঁস করে দেয়। এরপরেই তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করে। পরে তদন্ত চালিয়ে বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার খলিশাউড় ইউনিয়নের ঘরুয়াকান্দা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার নেত্রকোণা পূর্বধলা আদালতে পেশ করা হবে ধৃতকে।

শেখ হাসিনার বেয়াইকে চোখের জলে চির বিদায়

জ্বালানি সঙ্কটের কারণে ঢাকাগামী বিমান পরিষেবা বন্ধ করল এয়ার ইন্ডিয়া

উচ্চমাধ্যমিকে ফার্স্ট আদৃতকে ফোন করলেন মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন?‌

সিংহাসন ফিরে পেল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, ‘পরিণীতা’, ‘পরশুরাম’-এর কী হাল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

‘‌অভিন্ন দেওয়ানি বিধি বাংলার মানুষ চেয়েছে বলেই হবে’‌, স্পষ্ট বার্তা শমীকের

জীবনের পরীক্ষার পর উচ্চমাধ্যমিকেও সফল অদ্রিজা, ৮২টি কেমো নিয়েও মেধাতালিকায় স্থান

মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

জন্মদাতা বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৬ বছরের কিশোরী, পুলিশের জালে নরপশু

মধ্যপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ২৩

জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত