আইপিএল শেষ হলেই চাকরি হারাতে পারেন ৩ দলের অধিনায়ক, তালিকায় কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে কয়েটি দল দাপিয়ে খেলছে। অন্যদিকে কয়েকটি দল একেবারে মুখ থুবড়ে পড়েছে। পরপর হারের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বেশ কয়েকটি টিমের অধিনায়করা। সূত্রের খবর আইপিএল শেষ হলেই নাকি তাঁরা চাকরি হারাতে পারেন। আইপিএলের মাঝেই এই খবর ক্রিকেট মহলে ঝড় তুলেছে। কারা রয়েছেন সেই তালিকায়? সেই নাম নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।   

একাধিক সূত্রে জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক অক্ষর প্যাটেল, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ চাকরি হারাতে পারেন। এই তিন অধিনায়কই টানা দুটি মরশুমে অধিনায়কত্ব করেছেন এবং নিজেদের দলকে প্লে-অফে নিয়ে যেতে ব্যর্থও হয়েছেন। তিনটি দলের মধ্যে লখনউ সুপার জায়ান্টস ইতিমধ্যেই প্লেঅফের লড়াই থেকে বাদ পড়েছে। পরপর দুটি মরশুমে খারাপ ফলের জন্য স্বাভাবিকভাবেই দলের অধিনায়ক পন্থকে দায়ী করা হয়েছে। অন্যদিকে রাহানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স এবং অক্ষরের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটলসেরও এই লিগের শেষ পর্যায় পর্যন্ত টিকে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। 

এক নজরে দেখে নিন কে কেমন খেলছেন…

অক্ষর প্যাটেল

অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে অক্ষরের ফর্ম হতাশাজনক। নয় ইনিংসে তিনি মাত্র ১০০ রান করেছেন, স্ট্রাইক রেট ১১২.৫০। এর মধ্যে ৫৬ রান এসেছে এক ইনিংসে এবং বাকি ৪৪ রান এসেছে আটটি ইনিংস থেকে। ১২টি ম্যাচে অক্ষর মাত্র ৩৬ ওভার বল করেছেন, অর্থাৎ ম্যাচ প্রতি গড় তিন ওভার এবং ৮.০৮ ইকোনমি রেটে ১০টি উইকেট নিয়েছেন।

ঋষভ পন্থ

পন্থ বিভিন্ন পজিশনে ব্যাটিং করার চেষ্টা করেছেন, কিন্তু প্রায়শই মনে হয়েছে যে তিনি নিজের কাঁধে হাজার টনের বোঝা বয়ে বেড়াচ্ছেন। ১৩৮ স্ট্রাইক-রেটে পন্থের করা ২৫১ রান আধুনিক টি-টোয়েন্টির মানদণ্ডে খুবই কম। অনেকেই বলছেন পন্থ যে চাপের মধ্যে রয়েছে তা তাঁর খেলাতেই প্রতিফলিত হয়েছে। তিনি ১১টি ম্যাচে মাত্র নয়টি ছক্কা মেরেছেন। একসময় তাঁর ব্যাটিংয়ে যে ধার ছিল সেটাও নষ্ট হয়ে গিয়েছে। 

অজিঙ্কা রাহানে

অধিনায়ক রাহানে ১৩৩ স্ট্রাইক-রেটে ২৩৭ রান করেছেন। অনেকেই বলছেন দলকে উপযুক্ত নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন রাহানে। খেলোয়াড় হিসেবে অক্ষর ও পন্থের চাহিদা থাকলেও আইপিএলের পরবর্তী মিনি-নিলামে রাহানের প্রতি কোনও ফ্র্যাঞ্চাইজির আগ্রহ দেখাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

বিজেপি জেতার আনন্দে মেতেছে কলকাতা, নাইটক্লাবে বাজছে মমতার ‘হাম্বা হাম্বা’ গান

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়

মোদির আর্জিতে সাড়া, দিল্লিতে চালু সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম