হোটেলের মধ্যে রমরমিয়ে চলা মধুচক্রের পর্দা ফাঁস, আটক ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কানপুরের একটি হোটেলে মধুচক্রের পর্দাফাঁস। পুলিশ জানিয়েছে, গোপন ক্যামেরা ব্যবহার করে হোটেলে আসা গ্রাহকদের ভিডিও রেকর্ড করা হচ্ছিল।ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের রাওতপুরের বিনায়কপুর এলাকায় একটি হোটেলের ঘটনা। স্থানীয়দের দীর্ঘদিনের সন্দেহ ছিল হোটেলটিকে ঘিরে। ঘনবসতিপূর্ণ এলাকার মাঝেই থাকা ওই হোটেলে নিয়মিত অচেনা মানুষের যাতায়াত করতে দেখা যেত। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং জানতে পারে বাইরে থেকে আনা মহিলাদের ব্যবহার করে সেখানে একটি মধুচক্র চালানো হচ্ছিল। এমনকি , ঘরের ভেতরে গোপন ক্যামেরা বসিয়ে পুরো কার্যকলাপ মোবাইল ফোনে রেকর্ড করা হতো বলে অভিযোগ উঠেছে। খবর পাওয়ার পর মহিলা কনস্টেবলদের নিয়ে পুলিশ হোটেলে অভিযান চালায়। তল্লাশির সময়  তিনজন মহিলা ও দুইজন পুরুষকে সন্দেহজনক অবস্থায় উদ্ধার করা হয়।  সূত্রের খবর, পুলিশের অভিযুক্তদের মোবাইল ফোন থেকে বেশ কিছু আপত্তিকর ভিডিও ফুটেজ পেয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই  ভিডিওগুলো ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হতো।

আরও পড়ুনঃ অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট

পুলিশ জানিয়েছে, হোটেলের মালিক, কর্মচারী এবং আটক ব্যক্তিদের মোবাইল ডেটা, সিসিটিভি ফুটেজ ও বুকিং রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। পুরো নেটওয়ার্কে আর কারা জড়িত, এবং কতজন মানুষ এই গোপন রেকর্ডিংয়ের শিকার হয়েছেন, তা জানতেই চলছে গভীর তদন্ত। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পুরুলিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে কালিয়াচকে গ্রেফতার তৃণমূল নেতা

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি সেনা প্রধানের

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক, নামল জনতার ঢল

হাসনাবাদে হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা শুরু, আনা হয়েছে বুলডোজার

লাগবে না তেল-মশলা, কীভাবে বাড়িতে বানাবেন রাজ কচুরি?

মুক্তির পর চর্চায় ‘আখরি সওয়াল’, সঞ্জয় দত্ত–নমাশি চক্রবর্তীর অভিনয় নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলার হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন পাক পেসার, কেমন আছেন?

টানা আন্দোলনে দিশম আদিবাসী গাঁওতা, ধর্না মঞ্চে পৌঁছে সমাধানের আশ্বাস মন্ত্রী ক্ষুদিরামের

আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়