মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলার হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে হামলার পরিকল্পনা করে হুমকি-মেল পাঠানোর অভিযোগে গ্রেফতার ১ যুবক। হুমকি মেলের সূত্র ধরে গার্ডেনরিচ এলাকা থেকে হাসনাইন ইকবাল (২৭) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, গত বৃহস্পতিবার ভবানীপুর থানায় এক মহিলার নাম করে হুমকি মেলটি এসেছিল। সেখানে বলা হয়েছিল, আলকায়দার সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রীর উপরে বোমা হামলা করা হবে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে সময় নষ্ট না করে যৌথভাবে তদন্তে নামে কলকাতা পুলিশের সাইবার সেল এবং এসটিএফ। আইপি অ্যাড্রেস এবং টেকনিক্যাল তথ্য খতিয়ে দেখে গার্ডেনরিচ এলাকা থেকে হাসনাইন ইকবাল নামের যুবককে গ্রেফতার করা হয়েছে। জেরায় ধৃত যুবক জানিয়েছে, যে মহিলার নাম ব্যবহার করে মেল করা হয়, সে তার পূর্ব পরিচিত। ওই মহিলার ওপর ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্যই তাঁর নাম ব্যবহার করেছিল। যাতে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেছেন, যে মোবাইল থেকে মেল পাঠানো হয়েছিল, সেটি ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধৃত যুবকের তথ্যপ্রযুক্তি বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে। অভিযুক্ত নিজেও আইপি অ্যাড্রেস তৈরি করতে সক্ষম। তদন্তে আরও জানা গিয়েছে, এর আগেও ওই যুবক ভারতের নির্বাচন কমিশন সহ একাধিক সরকারি সংস্থাকে এই ধরনের ভুয়ো ও হুমকি ইমেল পাঠিয়েছিল। ধৃত যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতা-এর ৩৫৩ (২), ২১৭ (বি) এবং ৬১ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পেছনে অন্য কোনও বড় চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের