পুরুলিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:  পুরুলিয়ার পুঞ্চা ব্লক হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবার। হাসপাতালে চিকিৎসকদেরও টানা-হ্যাঁচড়া করার অভিযোগ উঠেছে। 

জানা গিয়েছে, শুক্রবার রাতে পুঞ্চা থানা এলাকার বাগদা হাতিহাড় গ্রামের এক শিশুকে সাপে কামড়ায়। দেরি না করে তড়িঘড়ি তাকে পুঞ্চা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘসময় পরেও চিকিৎসা না পেয়ে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরিবারের অভিযোগ, হাসপাতালে ৩ ঘন্টা বিনা চিকিৎসায় পড়েছিল সে। কোনওরকম চিকিৎসার ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় শিশুটির।

এই ঘটনায় শনিবার সকালে রোগীর পরিবারসহ এলাকার মানুষদের মধ্যে ব্যাপক জনরোষ ছড়িয়ে পড়ে। চিকিৎসক ও BMOH-কে টানা হ্যাঁচড়া করার অভিযোগ উঠেছে মৃতের পরিবারের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। এদিন ঘটনার জেরে পুঞ্চা রাজ্য সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। স্বাস্থ্যভবন যেন ঘটনার সঠিক তদন্ত করে সমস্যার সমাধান করে। 

পরিবারের অভিযোগ, শিশুটিকে সাপে কাটার ১৫ মিনিটের মধ্যে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেই সময়  শিশুটি সুস্থ ছিল। হাসপাতালে আসার পরে কথাও বলছিল সে। কিন্তু দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। ধীরে ধীরে নেতিয়ে পড়তে থাকে শিশুটি। বার বার বলার পরেও কেউ কোনও কথা কর্ণপাত করেনি। অবশেষে মৃত্যু হয়েছে শিশুটির। পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। 

 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ