মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক, নামল জনতার ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পদে বসেই জেলা সফর শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আর তার মধ্যেই প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ডহারবারে এসেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেখা গেল অবাক করা দৃশ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে হাজির হলেন তৃণমূলের এক বিধায়ক। ডায়মন্ডহারবারের সদ্য নির্বাচিত পান্নালাল হালদার পৌঁছে যান জেলা প্রশাসনের দফতরে। তখন বৈঠক শুরু হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর।

এদিকে ডায়মন্ডহারবারের বিধায়কদেরও বৈঠকে ডাকা হয়েছে। আর তাই বিজেপির বিধায়কদের পাশাপাশি হাজির হয়ে গেলেন তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। কারণ এখন বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে বিরোধী আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। সেখানে প্রধান বিরোধী দলের বিধায়ক সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন!‌ এই বিষয়ে দলের অবস্থান কী?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ডায়মন্ডহারবার, সুন্দরবন এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ অফিসারদের নিয়ে বৈঠক শুরু হয়েছে।

অন্যদিকে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে রাস্তার দু’‌ধারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলায় পৌঁছেই পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিধায়কদের নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। এই এলাকার যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প চলছে সেগুলি সম্পর্কে খোঁজ নেন তিনি। যে আবাসিক হোটেলে পর্যালোচনা এবং প্রশাসনিক বৈঠক চলছে সেখানে রীতিমতো কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অনুপ্রবেশ ইস্যু থেকে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক বিষয়ে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

এছাড়া পুলিশকর্তাদের সঙ্গে যখন বৈঠক করছেন মুখ্যমন্ত্রী তখন বিধায়ক পান্নালাল হালদার দাঁড়িয়ে বাইরে। প্রশ্ন করতেই তিনি বলেন, ‘আমি তো দেখা করতে এসেছি। শুভেচ্ছা জানাতে এসেছি। উনি তো বিধায়কদের ডেকেছেন। বৈঠক করতে নয়, উনি আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন। আর তাই আমি এসেছি। একজন মুখ্যমন্ত্রী আসছেন। আমি মনে করি, একজন বিধায়ক হিসাবে আমার তাঁকে স্বাগত জানানো উচিত। দলের অনুমতি নিয়ে আসিনি। মুখ্যমন্ত্রী ডায়মন্ডহারবারে আসছেন। উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, আমি তাই এসেছি। আমি ওঁর সঙ্গে দেখা করে ফিরে যাব। আমি তো মিটিংয়ে যাচ্ছি না। শুধু দেখা করতে এসেছি। দেখা করে ধন্যবাদ জানাব। আমার হাত ধরে বলেছে, পান্নাদা তুমি থেকো। আমি বলেছিলাম, প্রোটোকল তো থাকবে। বলেছিল, তবুও তুমি থেকো। আমি এসেছি। চলে যাচ্ছি।’‌

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে বিশেষ ডিভিশন বেঞ্চ, শুরু আরজি কর মামলা

নিজেকেই বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মনে করেন লিটন দাস

পুরুলিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে কালিয়াচকে গ্রেফতার তৃণমূল নেতা

বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি সেনা প্রধানের

হাসনাবাদে হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা শুরু, আনা হয়েছে বুলডোজার

লাগবে না তেল-মশলা, কীভাবে বাড়িতে বানাবেন রাজ কচুরি?

মুক্তির পর চর্চায় ‘আখরি সওয়াল’, সঞ্জয় দত্ত–নমাশি চক্রবর্তীর অভিনয় নিয়ে প্রশ্ন

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে স্বাগত জানাতে হাজির ডায়মন্ডহারবারের তৃণমূল বিধায়ক, নামল জনতার ঢল

মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলার হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক

মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন পাক পেসার, কেমন আছেন?