মুক্তির পর চর্চায় ‘আখরি সওয়াল’, সঞ্জয় দত্ত–নমাশি চক্রবর্তীর অভিনয় নিয়ে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন ছবি ‘আখরি সওয়াল’ নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সঞ্জয় দত্ত ও নমাশি চক্রবর্তীর এই ছবিটি শুরু থেকেই এক ধরনের তর্ক–বিতর্কের আবহ তৈরি করতে চায়, কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য কতটা পূরণ করতে পেরেছে, তা নিয়েই প্রশ্ন রয়ে যাচ্ছে।

ছবির গল্পে দেখা যায়, ভিকি হেগড়ে (নমাশি চক্রবর্তী) তার পিএইচডি থিসিস বাতিল হওয়ার পর অধ্যাপক নাদকার্নির (সঞ্জয় দত্ত) বিরুদ্ধে অবস্থান নেয়। নাদকার্নি একজন আরএসএস সদস্য, আর ভিকি তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে ‘সত্য’ খুঁজতে চায়। ধীরে ধীরে ব্যক্তিগত এই দ্বন্দ্বই জাতীয় ইস্যুতে পরিণত হয়। গল্প যত এগোয়, ভিকি তার অধ্যাপককে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি করে, যার মধ্যে বাবরি মসজিদ প্রসঙ্গও রয়েছে। এই অংশটাই ছবির মূল কেন্দ্র হলেও, সেটাকে যতটা শক্তভাবে তুলে ধরা দরকার ছিল, ততটা গভীরতা অনেক জায়গাতেই অনুপস্থিত।

শুরুর অংশে ছবি কিছুটা কৌতূহল জাগায়, কিন্তু মাঝপথ থেকেই গল্পটা ভারসাম্য হারাতে শুরু করে। দ্বিতীয়ার্ধে আদালতধর্মী নাটকের চেষ্টা থাকলেও সংলাপ ও যুক্তির জায়গায় দুর্বলতা চোখে পড়ে। অনেক সময় মনে হয়, ছবি আলোচনা করার চেয়ে জোরে বলতেই বেশি ব্যস্ত।সামিরা রেড্ডির অভিনয়ও অনেক জায়গায় অতিরিক্ত নাটকীয় হয়ে গেছে, যা পুরো পরিবেশকে আরও ভারী করে তোলে। ক্লাইম্যাক্সে যে টুইস্টের জন্য অপেক্ষা থাকে, সেটাও খুব একটা প্রভাব ফেলতে পারে না।

আরও পড়ুন: মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

অভিনয়ের দিক থেকে সঞ্জয় দত্ত তাঁর অভিজ্ঞতা দিয়ে চরিত্রে কিছুটা ভারসাম্য আনলেও পুরো ছবিকে টেনে নেওয়ার জন্য তা যথেষ্ট নয়। নমাশি চক্রবর্তী চেষ্টা করেছেন, তবে চরিত্রটি যতটা শক্তিশালী হওয়ার দরকার ছিল, ততটা হয়ে ওঠেনি। সব মিলিয়ে ‘আখরি সওয়াল’ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত গভীরভাবে ব্যর্থ হয়। বরং জোরালো উপস্থাপনার আড়ালে ছবিটি অনেকটাই ফাঁপা মনে হয় এবং কাঙ্ক্ষিত প্রভাব তৈরি করতে পারে না।  

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর