মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে নতুন ছবি রিলিজের আগে টিকিট প্রাইস স্ট্র্যাটেজি এখন বড় আলোচনার বিষয়। সেই তালিকাতেই এবার যুক্ত হল অনন্যা পাণ্ডে ও লক্ষ্য অভিনীত ‘চাঁদ মেরা দিল’। মুক্তির দিনেই কম দামে টিকিট রেখে দর্শক টানার নতুন পরিকল্পনা নিয়েছে ধর্মা প্রোডাকশনস।

রিপোর্ট অনুযায়ী, ২২ মে শুক্রবার বিকেল ৫টার আগে পর্যন্ত সব শো-এর টিকিট মিলবে ১৪৯ টাকায়। আর সন্ধ্যা ৫টার পর থেকে টিকিটের দাম হবে ১৯৯ টাকা। তবে এই বিশেষ অফার শুধুমাত্র মুক্তির দিনেই থাকবে। শনিবার ও রবিবার থেকে আবার স্বাভাবিক উইকএন্ড রেট চালু হবে। এছাড়াও জানানো হয়েছে, এই কম দামের টিকিট শুধুমাত্র রেগুলার সিটের জন্য প্রযোজ্য। রিক্লাইনার, লাক্সারি স্ক্রিন বা প্রিমিয়াম ক্লাসে এই অফার কার্যকর হবে না। 

আরও পড়ুন: সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিটি মূলত তরুণ ও কলেজপড়ুয়া দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি। সেই কারণেই কম টিকিট মূল্যের মাধ্যমে বেশি সংখ্যক যুব দর্শককে প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত বছরের স্লিপার হিট Saiyaara-র সময়ও একই ধরনের উন্মাদনা দেখা গিয়েছিল বলে দাবি করা হয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অনন্যা পাণ্ডে এবং লক্ষ্য লালওয়ানি । ট্রেলারে লক্ষ্ম্যকে ‘আরাভ’ এবং অনন্যাকে ‘চাঁদনি’র চরিত্রে দেখা গিয়েছে। কলেজ জীবনের প্রেম, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগঘন মুহূর্ত নিয়েই এগোবে ছবির গল্প। ন’চাঁদ মেরা দিল’ পরিচালনা করেছেন বিবেক সোনি। ছবির প্রযোজনায় রয়েছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা, সোমেন মিশ্র এবং মারিজকে ডি’সুজা।   

লাগবে না তেল-মশলা, কীভাবে বাড়িতে বানাবেন রাজ কচুরি?

মুক্তির পর আলোচনায় ‘আখরি সাওয়াল’, সঞ্জয় দত্ত–নামাশি চক্রবর্তীর পারফরম্যান্সে উঠছে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলার হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক

মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন পাক পেসার, কেমন আছেন?

টানা আন্দোলনে দিশম আদিবাসী গাঁওতা, ধর্না মঞ্চে পৌঁছে সমাধানের আশ্বাস মন্ত্রী ক্ষুদিরামের

IPL-এর মাঝেই বড় অঙ্কের পুরস্কার পেলেন ঈশান কিশন,কে দিল এই সম্মান?

হোটেলের মধ্যে রমরমিয়ে চলা মধুচক্রের পর্দা ফাঁস, আটক ৫

আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…