টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে কালিয়াচকে গ্রেফতার তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক : টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাদ্দাম শেখ(Saddam Sk.)। শনিবার দুপুরে ধৃতকে মালদা জেলা আদালতে(Malda Court) পেশ করা হয়। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সাদ্দাম শেখ কালিয়াচকের ঘড়িয়ালীচক এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালিয়াচক টোটো স্ট্যান্ডে চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত সে।

টাকা না দিলে টোটো চালকদের যাত্রী নিতে দেওয়া হত না। নানাভাবে টোটো(TOTO) চালকদের ভয় দেখিয়ে তৃণমূল দলের নাম ব্যবহার করে ওই নেতা তোলাবাজি করত।একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করে।এ বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার(SP) অনুপম সিংহ জানান, তোলাবাজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালিয়াচক এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার আদালতে পেশ করার সময় ওই তৃণমূল নেতাকে সংবাদমাধ্যমের কর্মীরা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি এই ধরনের কোন অপরাধের সঙ্গে যুক্ত নন। চক্রান্ত করে তাঁকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন ধৃত তৃণমূল নেতা।পুলিশের পক্ষ থেকে ঐ তৃণমূল নেতার বিরুদ্ধে টাকা আদায় করার যে অভিযোগ সামনে এসেছে তা নিয়ে একাধিক টোটো চালকের বয়ান রেকর্ড করা হয়েছে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু