টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন সাই সুদর্শন, ভাঙলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার (১৬ মে) ঘরের মাঠে গুজরাতকে হারিয়ে প্লেঅফে জায়গা করার আশা টিকিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা জিতলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়েছেন গুজরাতের ওপেনার সাই সুদর্শন। নিজের দল হেরে গেলেও ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন সুদর্শন।  তিনি ইডেন গার্ডেন্সে ২৮ বলে অপরাজিত ৫৩ রান করেন। তাঁর ইনিংসের ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। এই রানের সাহায্যেই সাই সুদর্শন ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার শন মার্শের গড়া রেকর্ড।  

ইডেনে কলকাতার বিপক্ষে খেলতে নেমে সাই সুদর্শন টি-টোয়েন্টি ক্রিকেটে ৩,০০০ রান পূর্ণ করেছেন।   গুজরাতের ক্রিকেটার নিজের ৭৮তম টি-টোয়েন্টি ইনিংসে  ৩,০০০ রান পূর্ণ করেন। এই সাফল্যের মাধ্যমে সুদর্শন অস্ট্রেলিয়ার শন মার্শের গড়া রেকর্ডটি ভেঙে দেন। শন মার্শ টি-টোয়েন্টিতে ৩,০০০ রান করতে ৮৫ ইনিংস খেলেছিলেন। শুধু  শন মার্শ নয় সাই সুদর্শন  ডার্সি শর্ট, ডেভন কনওয়ে এবং ক্রিস গেইলকেও ছাপিয়ে গিয়েছেন। এই সাফল্য নিঃসন্দেহে বিরাট বড় ঘটনা।   

টি-টোয়েন্টিতে দ্রুততম ৩০০০ রান (ইনিংস) করেছেন যারা…   

৭৮- সাই সুদর্শন

৮৫- শন মার্শ

৮৬- ডার্সি শর্ট

৮৬- ডেভন কনওয়ে

৮৭- ক্রিস গেইল

আরও পড়ুন: আজ হাই-ভোল্টেজ ডার্বি, কার মুখে হাসি ফুটবে?

উল্লেখ্য, গুজরাত টাইটানসের হয়ে এটি ছিল সাই সুদর্শনের টানা চতুর্থ ম্যাচে ৫০ বেশি রান করার ঘটনা। এটিও একটি রেকর্ড। সুদর্শন প্রাক্তন অধিনায়ক হার্দিক পাণ্ড্যে এবং বর্তমান অধিনায়ক শুভমন গিলকেও ছাপিয়ে গিয়েছেন। যাঁরা প্রত্যেকে টানা তিনটি ইনিংসে ৫০ বেশি রান করেছিলেন। এই মরশুমে এখন পর্যন্ত সুদর্শন সাতবার ৫০ বা তার বেশি রান করেছেন।   

 

 

 

চিলি চিকেন, তবে একটু অন্য রকম! বাড়িতেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি

সপ্তাহে দু’দিন মাছ–ভাত দিয়েই চলবে ‘‌মা ক্যান্টিন’‌, আর কী মিলবে?‌ জানালেন দিলীপ

‘ঝড়ের আগের শান্ত পরিবেশ’, ট্রাম্পের নতুন পোস্ট ঘিরে জল্পনা! নিশানায় ইরান?

হাতে সময় নেই? অফিসের জন্য দ্রুত তৈরি করুন প্রোটিনে ভরপুর এই ৫ খাবার

পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

নেটফ্লিক্স স্টাইলে তথ্যচিত্র বানিয়ে বসের কাছে ছুটি চাইলেন কর্মচারী, ভাইরাল ভিডিও

শহরে নো-পার্কিংয়ে গাড়ি রাখলেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের জরিমানা!

চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

মেট্রো প্রকল্পে গতি, দীর্ঘ অপেক্ষার পর কাজ শুরু কবি সুভাষে, কবে মিলবে পরিষেবা?

তৃণমূলে পার্টি অফিস খুলতেই চক্ষু চড়কগাছ! মিলল ৫০টির বেশি আধারকার্ড

যুবভারতীতে রবি রাতে ‘মহাযুদ্ধ’, আইএসএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি ইস্ট বেঙ্গল-মোহনবাগান