চারধাম যাত্রার নামে চলছে সাইবার প্রতারণা! ৫৫০টি ভুয়ো অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের অন্যতম পবিত্র তীর্থযাত্রা হিসেবে ধরা হয় চারধাম যাত্রাকে। কথায় বলা হয় এই চারধাম যদি কেউ ঘুরে আসেন তাঁর মোক্ষলাভ হয়। উত্তরাখণ্ডের দুর্গম পাহাড় পেরিয়ে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এই পবিত্র পরিক্রমা। প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এই যাত্রায় অংশ নেন মোক্ষলাভের আশায়। তবে এবারে চারধাম যাত্রার আবহে ভক্তদের সামনে নতুন বিপদ হয়ে উঠেছে সাইবার প্রতারণা। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। আর সেই কারণেই সাধারণ মানুষকে সতর্ক থাকার বিশেষ বার্তা দিয়েছে উত্তরাখণ্ড পুলিশ।

 রুদ্রপ্রয়াগের এসপি নিহারিকা তোমর জানিয়েছেন, চারধাম যাত্রায় বহু ভক্ত হেলিকপ্টার পরিষেবা ব্যবহার করে কেদারনাথ-সহ বিভিন্ন মন্দিরে পৌঁছান। এই সুযোগকেই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়ো ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর এবং নকল বুকিং লিঙ্কের মাধ্যমে প্রতারণা চালানো হচ্ছে। অনেক তীর্থযাত্রী হেলিকপ্টার বুকিং, হোটেল সংরক্ষণ, ভিআইপি দর্শন এবং যাত্রা নিবন্ধনের নামে মোটা অঙ্কের টাকা হারিয়েছেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ধরনের একাধিক প্রতারণার ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। তদন্তে উঠে এসেছে একাধিক ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হেলিকপ্টার টিকিট বা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি বা অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করার নির্দেশিকা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জানুন ভারতের বৃহত্তম শিবমন্দিরের অবাক করা ৭ টি তথ্য

এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া লোভনীয় অফার বা হোয়াটসঅ্যাপ মেসেজে ভরসা না করারও পরামর্শ দেওয়া হয়েছে। কারণ প্রতারকরা প্রায়ই আসল ওয়েবসাইটের মতো দেখতে নকল ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। তাই চারধাম যাত্রায় যাওয়ার আগে সতর্ক থাকাই এখন সবচেয়ে বড় সুরক্ষা। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যেন আর্থিক ক্ষতির অভিজ্ঞতা জড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখার আবেদন জানিয়েছে পুলিশ।

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে প্রকাশ্য রাস্তায় ছুরি মেরে খুন করার অভিযোগ যুবকের বিরুদ্ধে

ফের বিশ্বরেকর্ড! এভারেস্ট জয় করে নিজেদের রেকর্ড ভাঙলেন কামি রিতা ও লাকপা শেরপা

৮৪ বছরের দিদাকে প্রথমবার বিমানে চড়ালেন নাতি, আবেঘঘন ভিডিও ভাইরাল

৩০ নাকি ৫০, সানস্ক্রিনে SPF-এর মাত্রা কতটা ভাল?

দ্রাবিড়ের কেরিয়ার বাঁচিয়েছিলেন সৌরভ, প্রাক্তন অধিনায়কের মন্তব্যে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ঝোপের মধ্যে পরিত্যক্ত ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য উলুবেড়িয়ায়

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

রবিবার ছুটির দিনে বানিয়ে নিন চিরন্তন ‘দই বেগুন’, রইল রেসিপি

নিরাপত্তায় কাটছাঁট, এবার শোভনদেব–রাজীবের হাউস গার্ড সরাল লালবাজার

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ফিশ টিক্কা, কিন্তু কিভাবে করবেন জেনে নিন