ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল–মোহনবাগান। এই খেলাকে ঘিরে এখন সেজে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। আর রবিবাসরীয় সন্ধ্যায় আইএসএল–এর ডার্বি ম্যাচে আমন্ত্রিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত যা খবর, তাতে এই ফুটবল খেলা দেখতে আসবেন মুখ্যমন্ত্রী। বিকেলের দিকে তিনি কাঁথি থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন। সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল ম্যাচ দেখে তারপর কলকাতার বাড়িতে ফিরবেন। সোমবার নবান্নে গিয়ে কাজে যোগ দেবেন।

এই ডার্বি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রাজ্যের নয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির ব্যবস্থা খতিয়ে দেখতে এসে এই কথাই জানিয়েছেন, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে ছুটির দিনের সন্ধ্যা আলাদা মাত্রা পাবে। আর তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডার্বিতে মুখ্যমন্ত্রী আমন্ত্রিত এমন ঘটনা আগে ঘটেনি। এক দশকের বেশি সময় ধরে আইএসএল হলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোনওদিন আমন্ত্রণ জানানো হয়নি। এবার মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীকে মাঠে উপস্থিত হয়ে বাংলার ফুটবলে উৎসাহ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবাসরীয় ম্যাচে আমন্ত্রিত হয়েছেন। আর তাই যুবভারতী ক্রীড়াঙ্গনের অন্দরসজ্জায় বেশ কিছু বদল আনা হয়েছে। এতদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে আগের সরকারের বিশ্ববাংলা প্রতীক লাগানো ছিল। আজ থেকে সরিয়ে ফেলা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল প্রবেশদ্বারের উপরে বিশ্ববাংলার যে লোগো ছিল সেটা মুছে ফেলে অশোকস্তম্ভ লাগানো হয়েছে। এই নিয়ে কানাঘুষো নানা চর্চা শুরু হয়েছে। যদিও এই নিয়ে প্রধান বিরোধী দলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এখানেই শেষ নয়, যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিতরে প্লেয়ার্স টানেলের দুদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ছিল। সেটা সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। আজকের ডার্বি ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ৬২ হাজার টিকিট ছাড়া হয়েছে। যা শেষ হয়ে গিয়েছে। চলতি আইএসএল–এ ১১টি ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তৃতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টও ১১টি ম্যাচ খেলে ২২ পয়েন্ট পেয়েছে। তবে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে লাল–হলুদ ব্রিগেড। রবিবার যে দল জয় পাবে তারাই আইএসএল চ্যাম্পিয়ন হবে। এই ম্যাচকে ঘিরে দুই দলের ভক্তদের উন্মাদনা তুঙ্গে উঠেছে।

হাড়োয়াতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মীদের

রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

কাটোয়ায় ২১ বছর বয়সী কলেজ পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

তিলক ভার্মার সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী শ্রীলীলা? চর্চায় উত্তাল নেটপাড়া

গ্যাস সিলিন্ডার কেনার সময় সাবধান! গ্যাসের বদলে গলগল করে যা বেরল…

‘উত্তরপ্রদেশ ও অসমের মডেলেই চলবে বাংলা,’ বুলডোজার নিয়ে মিছিল করে বললেন বিজেপি বিধায়ক

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল