তিলক ভার্মার সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী শ্রীলীলা? চর্চায় উত্তাল নেটপাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠেছেন ভারতের তরুণ তারকা তিলক ভার্মা। একটি মজার ভিডিও ঘিরে ফের জোরালো হয়েছে তেলুগু অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা। যদিও দু’জনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি, তবু সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন থামার নাম নেই।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটার তিলক ভার্মা হেডফোন কানে দিয়ে হোটেলের লবি দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই সময় পিছন থেকে ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব মজা করে বলেন, “প্রেমে পড়ে গিয়েছে!” যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, নেটিজেনরা সঙ্গে সঙ্গেই সেই মন্তব্যকে অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে যুক্ত করেন।

আরও পড়ুন: ছেঁড়া পোশাক, উসকোখুসকো চুল! শোবিজের গ্ল্যামার দুনিয়া হারিয়ে আজ ভিক্ষুক এই মহিলা

তিলক ও শ্রীলীলাকে ঘিরে গুঞ্জনের শুরু কয়েক মাস আগে। জানা যায়, দু’জনকেই আলাদা সময়ে তিরুমালা মন্দিরে পরিবারের সঙ্গে দেখা গিয়েছিল। এরপর শ্রীলীলার মা ডা. স্বর্ণলতা মুম্বই ইন্ডিয়ান্সের একটি ম্যাচে উপস্থিত থাকায় জল্পনা আরও বেড়ে যায়। সেই ম্যাচে তিলক ভার্মা বর্তমানে আইপিএল এবং ভারতীয় ক্রিকেটে অন্যতম জনপ্রিয় তরুণ মুখ। তাঁর ব্যাটিং যেমন প্রশংসিত, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে। অনেকেই তাঁকে ‘জেন-জি ক্রাশ’ বলেও উল্লেখ করেন। তবে, এখনও পর্যন্ত তিলক ভার্মা বা শ্রীলীলা কেউই এই প্রেমের গুঞ্জন নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে, সূর্যকুমার যাদবের ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে আলোচনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ