গরমে পাহাড় ডাকছে? শিমলা-মানালি নয়, জোহর ভ্যালি থেকে ঘুরে আসুন

Share:

নিজস্ব প্রতিনিধি:শিমলা-মানালির ভিড়ে হাঁসফাঁস করছেন? তাহলে এই গরমে আপনার পরবর্তী ডেস্টিনেশন হতে পারে উত্তরাখণ্ডের অপরূপ জোহর ভ্যালি। বরফঢাকা হিমালয়, রঙিন ফুলে মোড়া উপত্যকা, হিমেল আবহাওয়া আর নির্জন পাহাড়ি সৌন্দর্য, এটি যেন প্রকৃতিপ্রেমীদের জন্য এক অচেনা স্বর্গ।

উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত জোহর ভ্যালি এখন ধীরে ধীরে ভ্রমণপিপাসুদের নজরে আসছে। কুমায়ুন হিমালয়ের কোলে থাকা এই উপত্যকা শুরু হয়েছে মুন্সিয়ারি থেকে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২৯৮ মিটার উচ্চতায় অবস্থিত। সেখান থেকে গোরি গঙ্গা নদীর পাশ দিয়ে এগিয়ে গেছে এই উপত্যকা, শেষ হয়েছে মিলাম গ্লেসিয়ারের কাছে, যা তিব্বত সীমান্তের খুব কাছেই। চারপাশে নন্দা দেবী, ত্রিশূল, নন্দা কোট, হার্দেওল এবং বিখ্যাত পাঁচচুলি পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য জোহর ভ্যালিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। বিশেষ করে ভোরের সূর্যোদয়ে পাঁচচুলির বরফঢাকা শৃঙ্গের রং বদলের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে দেয়।

একসময় জোহর ভ্যালি ছিল ভারত ও তিব্বতের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ। ভুটিয়া সম্প্রদায়ের মানুষজন এই পথ দিয়ে পশম, লবণসহ নানা পণ্যের ব্যবসা করতেন। তবে ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের পর সীমান্ত বন্ধ হয়ে গেলে সেই বাণিজ্য থেমে যায়। আজও মিলাম গ্রামের ধ্বংসাবশেষ সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। গরমকালে জোহর ভ্যালির সৌন্দর্য সবচেয়ে বেশি ধরা দেয়। মে থেকে অক্টোবর পর্যন্ত বরফ গলে যাওয়ায় ট্রেকিংয়ের রাস্তা খুলে যায়। মে-জুন মাসে পাহাড়ি ফুলে ঢেকে যায় উপত্যকা, রডোডেনড্রন বন হয়ে ওঠে রঙিন। দেশের অন্য প্রান্তে যখন তাপপ্রবাহে নাজেহাল অবস্থা, তখন জোহর ভ্যালিতে দিনের তাপমাত্রা সাধারণত ২০ ডিগ্রির বেশি ওঠে না। রাতের দিকে ঠান্ডা এতটাই থাকে যে জ্যাকেট প্রয়োজন হয়।

সবচেয়ে বড় বিষয় হল, এখনও এই জায়গা বাণিজ্যিক পর্যটনের ভিড়ে হারিয়ে যায়নি। মানালি বা নৈনিতালের মতো অতিরিক্ত ভিড়, যানজট কিংবা কোলাহল এখানে নেই। বরং এখানে বেশি দেখা মেলে ট্রেকার, ফটোগ্রাফার, গবেষক ও পাখিপ্রেমীদের। যারা এই গরমে একটু অন্যরকম, শান্ত এবং প্রকৃতির কাছাকাছি ছুটি কাটাতে চান, তাদের জন্য জোহর ভ্যালি হতে পারে একেবারে পারফেক্ট ডেস্টিনেশন।

রবিতে হলুদ সতর্কতা জারি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা এই ৬ জেলায়

খুব শিগগিরই প্রিমিয়াম স্মার্টফোন নিয়ে আসছে Motorola, কোন ফিচার থাকছে?

অতিরিক্ত ঘামে অস্বস্তি বাড়ছে? ঘরোয়া উপায়েই মিলতে পারে স্বস্তি

চুলে তেল দিলেই মাথা গরম হয়ে যাচ্ছে, জানেন কী কারণ?

চুল নষ্ট করছে ৪ লুকোনো রাসায়নিক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জুনের শুরুতেই কর্কট রাশিতে গুরুর প্রবেশ, ভাগ্যের দরজা খুলবে কাদের?

আজকের রাশিফল: পায়ে আঘাতের সম্ভাবনা কর্কটের, মতবিরোধ এড়িয়ে চলবেন কারা?

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

গরমে পাহাড় ডাকছে? শিমলা-মানালি নয়, জোহর ভ্যালি থেকে ঘুরে আসুন

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…