ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রবল অস্বস্তির মধ্যেই এবার স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২ দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে। পাশাপাশি দক্ষিণবঙ্গে সোমবার এবং মঙ্গলবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সকালের তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নদিয়া, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতায় সকালে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। সন্ধ্যের দিকে ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলায় কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও বইতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত চললেও অস্বস্তি জারি থাকবে। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। ২১ মে থেকে ২৩ মে’র মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

স্বস্তি! এক ধাক্কায় আবারও ৬,০০০ টাকা কমল রুপো, সস্তা সোনাও, মুখে হাসি ক্রেতাদের

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের

ট্রেনের ভিতর থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন দেহ, ঠিক কী হয়েছিল?

সোমে চিপকে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পরেই অবসর ঘোষণা ধোনির?

সাতসকালে ফের মেট্রো বিভ্রাট! চরম ভোগান্তিতে যাত্রীরা

তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে অর্ঘ্য সহ গ্রেফতার ৫

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

তিন ডব্লিউবিসিএস অফিসারকে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী, কোন দায়িত্ব পেলেন তাঁরা?‌

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

স্টেশনের মধ্যে দাউদাউ করে জ্বলে উঠল প্যাসেঞ্জার ট্রেন, প্রান বাঁচাতে ছোটাছুটি যাত্রীদের

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ভয়াবহ হামলা ইজরায়েলের, নিহত ৩

চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, দিল্লির যুবকের যোগ পেল সিবিআই, তদন্তে কী মিলল?‌

সরকারি চাকরির নানা পদে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল, কত বছর পর্যন্ত আবেদন?