তিন ডব্লিউবিসিএস অফিসারকে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী, কোন দায়িত্ব পেলেন তাঁরা?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ পশ্চিমবঙ্গের মসনদে বসার পর প্রশাসনে সংস্কার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যসচিব থেকে শুরু করে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। তাঁর পরামর্শদাতাও নতুন করে নিয়োগ করা হয়। এবার তিনজন ডব্লিউবিসিএস অফিসারকে মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ করা হয়েছে। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। বহু আমলাই এখন আশার আলো দেখছেন। তাঁদের উন্নতি হতে পারে বলে মনে করছেন। নিজের সচিবালয় ঢেলে সাজাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাই আশার আলো দেখছেন অনেকেই।

এদিকে মুখমন্ত্রীর দফতর থেকে সচিবালয়ে রদবদল হয়েছে। তার আগে একাধিক আমলাকে সরিয়ে অন্যত্র পাঠানো হয়েছে। ৬০ উর্ধ্ব ২৪৩ জন আমলাকে সরিয়েও দেওয়া হয়। সম্প্রতি দুই আইএএস অফিসারকে মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ করা হয়েছে। এবার তিন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসারকে মন্ত্রীদের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হল। এই নিয়োগের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে ডব্লিউবিসিএস অফিসারদের দ্রুত মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তিনজন অফিসার কোন দায়িত্ব পাচ্ছেন সেদিকেই নজর সকলের।

অন্যদিকে এই তিন অফিসার সম্পর্কে তথ্য মিলেছে। এক, বিশ্বনাথ চৌধুরী ২০১৩ ব্যাচের ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)। এখন হুগলি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। তাঁকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। দুই, কৃষ্ণ চন্দ্র মুন্ডা ২০১৬ সালের ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)। এখন খাতড়া, বাঁকুড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে কর্মরত। তাঁকে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর প্রধান সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তিন, কৌশিক কুমার মাইতি ২০১৬ ব্যাচের ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ)। এখন দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার পদে কর্মরত। তাঁকে খাদ্য ও সমবায় দফতরের মন্ত্রী অশোক কীর্তনিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

এই তিন অফিসার নতুন দায়িত্ব পেয়েই কাজ শুরু করে দিয়েছে। কদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসাবে নিয়োগ হয়েছেন সুব্রত গুপ্ত। যিনি নির্বাচন কমিশনের রোল অবজার্ভার ছিলেন। মুখ্যসচিব হয়েছেন মনোজ আগরওয়াল। তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন। কদিন আগে ৭ জন ডব্লিউবিসিএস অফিসারকে মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ করা হয়েছে। সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয়েছে তাঁদের। দু’‌জন আইএএস অফিসারকে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়। সিএমও’‌তে নিয়োগ করা হয়েছে ভবানীপুরের রিটার্নিং অফিসার সুরজিৎ রায়কে।

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫