মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের মুজাফফরপুরে রবিবার সন্ধ্যায় পরপর তিনটি ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় রেল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে বন্দে ভারত এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একাধিক কোচের জানালার কাচ ভেঙে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রথমে হামলার শিকার হয় ২৬৫০১ নম্বর পাটলিপুত্র-গোরখপুর বন্দে ভারত এক্সপ্রেস। মাঝৌলিয়া ও খাবরা এলাকার কাছে ট্রেনটির উপর আচমকাই পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় বন্দে ভারতের তিনটি কোচের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কিত যাত্রীরা সঙ্গে সঙ্গে রেল প্রশাসন ও আরপিএফ-কে বিষয়টি জানান।বন্দে ভারত এক্সপ্রেসে হামলার কিছুক্ষণের মধ্যেই একই রুটে চলাচলকারী ১৫৫৫০ নম্বর পাটনা-জয়নগর ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৪০০৬ নম্বর লিচ্ছবি এক্সপ্রেসেও পাথর ছোড়া হয়। দুটি ট্রেনেরই একাধিক কোচের জানালার কাচ ভেঙে যায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু

ঘটনার খবর পেয়ে তৎপর হয়ে ওঠে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং জিআরপি। তদন্ত শুরু হয়েছে এবং বন্দে ভারত এক্সপ্রেসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রেললাইনের ধারে থাকা কিছু শিশু দুষ্টুমি করে পাথর ছুড়তে পারে। যদিও অসামাজিক চক্রের যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রেল পুলিশ। রেলওয়ে পুলিশ সুপার বীণা কুমারী জানিয়েছেন, ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ট্রেনে পাথর ছোড়ার সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শ্বশুরবাড়ির নির্মম অত্যাচারে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার স্বামী ও শ্বশুর

‘‌সকলের মতামত নিয়ে শিক্ষানীতি নির্ধারণ করা হবে’‌, বৈঠক করে দাবি শঙ্কর ঘোষের

তপসিয়ায় ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ বাসের ধাক্কায় মৃত ১, গুরুতর আহত ২

ইডি দফতরে হাজির প্রাক্তন পুরপ্রধান পাঁচু রায়, সুজিতের মুখোমুখি বসিয়ে জেরা!‌

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

রেকর্ড গড়ল রীতেশ দেশমুখের ‘রাজা শিবাজী’, ১০০ কোটি টাকার ক্লাবে দ্বিতীয় মারাঠি ছবি

ভারতে এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানি সেনার

বেগুনপোড়া ভুলিয়ে দেবে এই লাউপোড়া ভর্তা, রইল সহজ রেসিপি

মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ শুরু, সরাসরি সাধারণের কথা শুনছেন শুভেন্দু অধিকারী

সোম সকালেই শেয়ার বাজারে ধস, ৯০০ সূচক কমল সেনসেক্স

ধেয়ে আসছে কালবৈশাখী! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতার আবহাওয়া কেমন?

মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা

‘বকেয়া মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা হবে’, জানালেন দিলীপ

২০ মন্ত্রী -সহ কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ ভি ডি সতীশনের