‘স্লো ট্রাভেল’-এর নতুন ট্রৈন্ড , ঘুরে আসুন পাহাড়ের কোলে শান্ত উত্তরাখণ্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দ্রুতগতির জীবনে ট্র্যাফিক, কাজের চাপ আর  মোবাইলের স্ক্রিনে আটকে থাকা দিনযাপন থেকে মুক্তি পেতে এখন অনেকেই খুঁজছেন অন্যরকম ভ্রমণের অভিজ্ঞতা। শুধুমাত্র জনপ্রিয় হিল স্টেশন ঘোরা নয়, বরং পাহাড়ের নিরিবিলি পরিবেশে ধীরে সুস্থে সময় কাটানোই এখন নতুন ট্রাভেল ট্রেন্ড। আর সেই কারণেই আবারও পর্যটকদের নজরের কেন্দ্রে উঠে এসেছে উত্তরাখণ্ডের শান্ত পাহাড়ি অঞ্চলগুলি। বিশেষ করে কুমায়ুন পাহাড়ের ছোট শহর ও গ্রামগুলিতে এখন বাড়ছে ‘স্লো ট্রাভেল’-এর জনপ্রিয়তা। সম্প্রতি প্রকাশিত এক ভ্রমণ প্রতিবেদনে উঠে এসেছে, ব্যস্ত মহানগরের জীবন থেকে দূরে গিয়ে এখন অনেক পরিবারই কয়েক দিনের জন্য পাহাড়ি জীবনের সরল ছন্দকে উপভোগ করতে চাইছেন।

অন্যতম পর্যটন কেন্দ্র

ভাওয়ালি

বর্তমানে উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় ‘স্লো ট্রাভেল’ গন্তব্য হয়ে উঠছে ভাওয়ালি। নৈনিতালের খুব কাছেই অবস্থিত এই ছোট পাহাড়ি শহর প্রায় ৫,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। চারপাশে পাইন বন, মেঘে ঢাকা পাহাড় আর শান্ত পরিবেশ সব মিলিয়ে শহরের কোলাহল থেকে মুক্তি খুঁজতে আসা পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। ভাওয়ালির সবচেয়ে বড় আকর্ষণ হল, এখানকার শান্ত জীবনযাত্রা। নৈনিতালের ব্যস্ত পর্যটন কেন্দ্রের তুলনায় এখানে অনেক কম ভিড়, কম যানজট এবং অনেক বেশি নির্জনতা। পাহাড়ি রাস্তা ধরে হাঁটা, বনভ্রমণ, পাখি দেখা বা শুধুই প্রকৃতির মধ্যে বসে সময় কাটানো এই অভিজ্ঞতাই টানছে পর্যটকদের। ভাওয়ালিকে কেন্দ্র করে ঘুরে নেওয়া যায় উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

নৈনিতাল

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন বিভাগে অবস্থিত একটি বিখ্যাত ও জনপ্রিয় পাহাড়ি শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০৮৪ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি তার মনোরম হ্রদ, বরফে ঢাকা পাহাড় এবং স্বাস্থ্যকর আবহাওয়ার জন্য “ভারতের লেক ডিস্ট্রিক্ট” নামে পরিচিত। নৈনি লেক, মল রোড ও পাহাড়ি ক্যাফে এই স্থানে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র।

ভীমতাল

উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত একটি অত্যন্ত মনোরম ও শান্ত পাহাড়ি শহর হলো ভীমতাল

সাততাল

সাতটি লেকের সমাহার, প্রকৃতি ও বার্ড ওয়াচিংয়ের জন্য আদর্শ  ভ্রমণ গন্তব্য ।

নকুচিয়াতাল

ভীমতাল থেকে মাত্র ৪ কিমি এবং নৈনিতাল থেকে ২৬ কিমি দূরে ১,২২০ মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানটি প্রকৃতিপ্রেমী এবং রোমাঞ্চপ্রেমীদের জন্য একটি নিরিবিলি ও জনবিরল অবকাশের সুযোগ করে দেয়।নয় কোণবিশিষ্ট লেকের জন্য  এই স্থান বিখ্যাত।

কাইঞ্চি ধাম

আধ্যাত্মিক পরিবেশের জন্য জনপ্রিয় এক আশ্রম।

কি খাবেন ?

উত্তরাখণ্ড সফরে স্থানীয় কুমায়ুনি খাবার এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। বিশেষ করে ভাওয়ালির বিভিন্ন রিসর্ট ও হোমস্টেতে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পাহাড়ি থালি।এই থালিতে থাকে ঝাকে আলু, কুমায়ুনি রাইতা, ভাটুয়ার শাক, রাগির রুটি, ভাঙের চাটনি,উড়দ ডালের  বিভিন্ন পদ,লাল চালের ক্ষীর।এছাড়াও বুরানশ ফুলের শরবত এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। স্থানীয়ভাবে তৈরি এই পানীয় পাহাড়ি সংস্কৃতির অন্যতম অংশ বলে মনে করা হয়।

বাজেট

কলকাতা বা দিল্লি থেকে বিমান ও সড়কপথ মিলিয়ে তিন থেকে চার দিনের সফরে জনপ্রতি মোট খরচ আনুমানিক ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে হতে পারে। মৌসুম ও হোটেল অনুযায়ী খরচ বাড়তে পারে।পর্যটকদের বাজেট অনুযায়ী উত্তরাখণ্ডে থাকার একাধিক বিকল্প রয়েছে।

 সাধারণ হোমস্টে – ১,৫০০ থেকে ৩,০০০ টাকা

মাঝারি মানের রিসর্ট- ৪,০০০ থেকে ৮,০০০ টাকা

বিলাসবহুল পাহাড়ি রিসর্ট-১০,০০০ টাকা বা তার বেশি

পর্যটন বিশেষজ্ঞদের মতে, এখন শুধুমাত্র দ্রুত ঘুরে ছবি তোলার ট্রেন্ড বদলেছে । তার বদলে মানুষ প্রকৃতির মধ্যে সময় কাটানো, স্থানীয় সংস্কৃতি জানা এবং মানসিক শান্তির অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই কারণেই উত্তরাখণ্ডে ‘স্লো ট্রাভেল’ এখন নতুন আকর্ষণ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার ভিড়ের বাইরে, পাহাড়ি নীরবতা আর ধীর জীবনের স্বাদ নিতে চাইলে উত্তরাখণ্ডের এই অফবিট সফর হতেই পারে আপনার আগামী ছুটির আদর্শ গন্তব্য।

মূল্যবৃদ্ধির বোমা, দুধের পর দাম বাড়ল পাউরুটির

পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

রিল বানানোর নেশায় মাঝ নদীতে ‘থার’, ভাইরাল যুবকদের কাণ্ড

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে খেলবেন নেইমার

জামাইকে ৪ লক্ষ টাকার বিশেষ চপ্পল উপহার শ্বশুরের

চলন্ত গাড়িতে আগুন, বাবা-মেয়ের মর্মান্তিক পরিণতি

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

ঈশান ঝড়ে উড়ে গেল চেন্নাই, প্লে-অফে হায়দরাবাদ-গুজরাত

আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

‘স্লো ট্রাভেল’-এর নতুন ট্রৈন্ড , ঘুরে আসুন পাহাড়ের কোলে শান্ত উত্তরাখণ্ডে