তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি: চারবারের সাংসদ। তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক ডা. কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু বর্তমানে দলের সঙ্গে সম্পর্কে অবনতি দেখা গিয়েছে। বিশেষ করে কালীঘাটে তৃণমূল সুুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদদের বৈঠকে একটি ঘটনাকে কেন্দ্র করে বারাসতের সাংসদের পোস্টে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। তার মাঝেই বারাসতের সাংসদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাওয়াকে কেন্দ্র করে তুঙ্গে জল্পনা রাজ্য রাজনীতিতে।

আরও পডুন: পার্ক সার্কাসের অশান্তির ঘটনায় ধৃত মূল অভিযুক্ত! গ্রেফতার বেড়ে ৪৬

গত ১৫ মে কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক হয়। সেখানেই লোকসভায় দলের মুখ্য সচেতকের পদ থেকে সরানো হয় কাকলিকে। তাঁর জায়গায় ফেরা দায়িত্ব পান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্তের ২৪ ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন বারাসতের তৃণমূল সাংসদ। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম।’ তাঁর এই পোস্ট নিয়ে এখনও চলছে জল্পনা। কাকে ঠুকে, এই পোস্ট? উত্তর দেননি ডা. কাকলি ঘোষ দস্তিদার। এর মাঝেই খবর, তাঁর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। গতকাল, সোমবার ১৮ মে থেকে সিআইএসএফের নিরাপত্তা পাচ্ছেন তিনি। মোট চারজন জওয়ান মোতায়েন রয়েছে। চারবারের সাংসদ হলেও এতদিন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেতেন না কাকলি। কিন্তু আচমকাই কেন এই বিশেষ নিরাপত্তা? এই বিষয়ে উত্তর দেননি খোদ সাংসদ।

তিনি নিজে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছেন কিনা তাও জানা যায়নি। কিছুদিন আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির। তারপরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, এই দুই ঘটনা নিয়ে এখন জোর চর্চা রাজ্য রাজনীতির অন্দরমহলে।

সল্টলেক গেস্ট হাউসে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

সন্দেশখালিতে গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

প্রোটিনে ভরপুর, স্বাদেও দুর্দান্ত! কম সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির স্ক্র্যাম্বল র‍্যাপ

ঝোল-ভাজার একঘেয়েমি কাটান, বানান মুগ-দুধ দিয়ে ‘পটল মুগেশ্বরী’