ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ বছর বয়স, এখনও কলজের ছাত্র অথচ মাসে আয় করে ৩ লক্ষ টাকা! অবাক হচ্ছে? শুধু তাই নয়, থাকার জন্য বিলাসবহুল হোটেলের ব্যবস্থাও করছে কোম্পানি। দেশে আইআইটিয়ানদের একটি স্বতন্ত্র খ্যাতি রয়েছে। তাঁদের সবসময়ই সম্মানের চোখে দেখা হয় এবং তাঁদের বেতন প্যাকেজ নিয়ে প্রায়শই আলোচনা হয়। তবে, এবার একজন আইআইটি ছাত্রের ইন্টার্নশিপের স্টাইপেন্ড নিয়ে তুমুল আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলছেন, স্বপ্নের চাকরির চেয়েও এটি আকর্ষণীয় সুযোগ।

প্রথমে বিষয়টি আনেন বিনিয়োগকারী ও উদ্যোক্তা কুশ আগরওয়াল। তিনি এক্স-এ জানান, তাঁর ২২ বছর বয়সী এক খুড়তুতো ভাই আইআইটির ছাত্র। বেঙ্গালুরুতে তিন মাসের একটি ইন্টার্নশিপ পেয়েছেন। সেখানে প্রতি মাসে ৩ লক্ষ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে হোটেলে থাকার সম্পূর্ণ ব্যবস্থাও করা হবে। কুশ জানান, এই অফারটি এসেছে ভারতীয়দের পরিচালিত একটি মার্কিন সংস্থা থেকে। যা সাইবার সিকিউরিটি ক্ষেত্রে কাজ করে। যদিও তিনি কোম্পানির নাম প্রকাশ করেননি। কিন্তু অফারের অঙ্ক দেখে অনেকেই অবাক হয়েছেন।

আরও পড়ুন: বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের প্রতিক্রিয়ায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন,’ইন্টার্নশিপে মাসে ৩ লক্ষ টাকা!এর সঙ্গে আবার হোটেলে থাকা, এ তো স্বপ্নের মতো। অন্য একজন মন্তব্য করেন, দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার সুফল এভাবেই চোখে পড়ে। তবে অনেকেই এই ঘটনাকে বর্তমান চাকরির বাজারের বৈষম্যের উদাহরণ হিসেবে দেখছেন। এক ব্যবহারকারী লেখেন, ‘একদিকে অভিজ্ঞ কর্মীদের ছাঁটাই করা হচ্ছে, অন্যদিকে একজন ইন্টার্ন মাসে ৩ লক্ষ টাকা পাচ্ছেন।

২৪ ঘন্টার মধ্যে আবারও বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, ক্রেতাদের মুখের হাসি উড়ল

চিকেন’স নেক নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপি সরকারের, কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে ১২০ একর জমি

ফলতার পুনর্নির্বাচনে লড়বেন না জাহাঙ্গির, প্রত্যাহার করলেন নিজের নাম

আরজি কর কাণ্ডে অবিলম্বে ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের

হাড়োয়ায় ২২০ বিঘা মাছ চাষের জমি ফেরত পেয়ে খুশিতে আবির খেললেন আদিবাসীরা

ভারতে নেট পরিষেবা বিপর্যস্ত হবে? ইরানের হুমকিতে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব

কাগজের প্লেট তৈরির কারখানায় আগ্নেয়াস্ত্র? বিহারে পুলিশের যৌথ অভিযানে সাফল্য

‘কেউ আমাদের কথা ভাবে না’, যাত্রীর জলের প্রস্তাবে আবেগে ভাসলেন র‍্যাপিডো চালক

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

বিশ্বের নানা দেশে আম দিয়ে তৈরি হয় এই ৭ জনপ্রিয় পদ

ইলিশ থেকে চিংড়ি, ফলতায় প্রয়াত কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে আর কী থাকবে মুখ্যমন্ত্রীর পাতে?

‘জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে,’ নির্দেশ সুপ্রিম কোর্টের