বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবারের সঙ্গে আনন্দ করতে গিয়েছিল ছোট্ট মনিত। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই আনন্দের দিন বদলে গেল ভয়াবহ দুঃস্বপ্নে। আগ্রার একটি ওয়াটার পার্কে খেলতে খেলতে আচমকাই নিখোঁজ হয়ে যায় ৮ বছরের শিশুটি। দীর্ঘ খোঁজাখুঁজির পর সুইমিং পুলের জলে ভেসে ওঠে তার নিথর দেহ। ছেলেকে ওই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। মুহূর্তে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। 

উত্তর প্রদেশের আগ্রা-তে রবিবার সন্ধ্যায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। পরিবারের সঙ্গে ওয়াটার পার্কে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ৮ বছরের শিশু মনিতের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, খেরিয়া মোড় এলাকার বাসিন্দা রবিন। সেই দিন সে তাঁর স্ত্রী এবং একমাত্র ছেলে মনিতকে নিয়ে আগ্রার Tewatia Water Park-এ বেড়াতে গিয়েছিলেন। ছুটির দিন হওয়ায় পার্কে যথেষ্ট ভিড় ছিল। পরিবারের সকলে আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। মনিতও বিভিন্ন ওয়াটার রাইড ও সুইমিং পুলে খেলাধুলা করছিল। কিন্তু আচমকাই পরিবারের নজর এড়িয়ে যায় শিশুটি। প্রথমে পরিবারের সদস্যরা মনে করেছিলেন, হয়তো আশেপাশেই কোথাও খেলছে সে। কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও মনিতকে খুঁজে না পাওয়ায় উদ্বেগ বাড়তে থাকে। মা কাঁদতে কাঁদতে পার্কের প্রতিটি কোণায় ছেলের খোঁজ করতে থাকেন। অন্যদিকে বাবা রবিন ওয়াটার পার্ক কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ দেখার আবেদন জানান।

আরও পড়ুন: রাস্তা থেকে সরাতেই হবে পথ কুকুরদের, সমস্ত আর্জি খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রায় এক ঘণ্টার টানা খোঁজাখুঁজির পর সামনে আসে ভয়ঙ্কর সত্য। ওয়াটার পার্কের একটি সুইমিং পুলে ভাসতে দেখা যায় মনিতের দেহ। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন শিশুটির বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যরা। উপস্থিত বহু দর্শনার্থীর চোখেও জল চলে আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে শিশুটি জলে ডুবে গেল, সেখানে নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি আনন্দময় পারিবারিক ভ্রমণ যে এভাবে শোকের ঘটনায় পরিণত হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। একমাত্র সন্তানকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছে পরিবার।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ