বিয়ের প্রস্তাব নাকচ, পাঞ্জাবি গায়িকাকে অপহরণ করে খুন, খাল থেকে উদ্ধার দেহ

বিয়ের জন্যে রাজি না হওয়ায় খুন হলেন জনপ্রিয় পঞ্জাবি গায়িকা ইন্দর কৌর। আজ, মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টা নাগাদ লুধিয়ানার একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের জন্যে রাজি না হওয়ায় খুন হলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর। আজ, মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টা নাগাদ লুধিয়ানার একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ময়না তদন্তের জন্যে তাঁর মরদেহটি সামরালার সিভিল হাসপাতালে রাখা হয়েছে। জানা গিয়েছে, দিন ছয়েক আগে বন্দুকের ভয় দেখিয়ে ২৯ বছর বয়সী এই গায়িকাকে অপহরণ করা হয়। তখন থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরেও তাঁর কোনও সন্ধান মেলেনি। এরপর ১৫ মে গায়িকার ভাই জ্যোতিন্দর সিং থানায় একটি FIR দায়ের করেন। তিনি মোগার বাসিন্দা সুখবিন্দর সিং ওরফে সুখা এবং তাঁর সহযোগী করমজিৎ সিংয়ের বিরুদ্ধে তাঁর বোনকে অপহরণের অভিযোগ করেছিলেন।

তিনি পুলিশকে জানিয়েছিলেন, গত ১৩ মে রাত প্রায় সাড়ে ৮টার দিকে তাঁর ফোর্ড ফিগো গাড়িতে করে বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ইন্দর কৌর। কিন্তু তিনি বাড়ি না ফেরায় পরিবার তাঁকে খুঁজতে শুরু করেন। অনুসন্ধান চলাকালে তাঁরা জানতে পারেন, মোগা জেলার ভালুর গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং ইন্দরকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তাঁর বোন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কিন্তু ইন্দরকে লাগাতার বিরক্ত করছিল সে। বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তাই তাঁদের সন্দেহ, ইন্দরকে কিছুতেই রাজি করতে না পারায় সে-ই বন্দুকের ভয় দেখিয়ে ইন্দরকে অপহরণ করেছে। এরপর সে তাঁকে হত্যা করে কানাডায় পালিয়ে গিয়েছে। ইন্দরকে হত্যার জন্যে সে কানাডা থেকে নেপাল হয়ে পঞ্জাবে এসেছিল এবং হত্যার পর একই পথ দিয়ে পালিয়ে যায়। এবং তাঁর মরদেহ খালের ধারে ফেলে রেখে গিয়েছে।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে। ইন্দরের শেষ পোস্টটি ১৩ মের। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে তাঁকে একটি বাদামী শার্ট পরা এবং হাতে একটি ব্যাগ দেখা গিয়েছিল। এই ছবি দেখেই অনেকে প্রশ্ন করেছেন যে, যদি ছয় দিন আগে ইন্দর কৌরকে অপহরণ করা হয়ে থাকে, তাহলে পাঁচ দিন আগে এই পোস্টটি কে শেয়ার করেছিল? ইন্দর ‘জিজা’, ‘কিষাণ অ্যান্থেম ২’, ‘দেশি শিরে দা’, ‘জাট মাইন্ড’, ‘নবাজ জট্টি দি’ এবং ‘আকাদ’ সহ আরও অনেক গান গেয়েছেন। তাঁর গানগুলি বেশ প্রশংসিত।

কী কাণ্ড! রাজকীয় জীবন ছেড়ে বাজারে মাছ বেচছেন কৌশানী, হঠাৎ কী হল অভিনেত্রীর?

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা,ICDS কর্মীর বাড়িতে তালা দিল মহিলারা

জামিনে মুক্তি, ধর্ষককে মালা পরিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে উল্লাশ মিছিল অনুরাগীদের

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ান-ডে’তে অধিনায়ক শুভমন, বিশ্রামে বুমরাহ

ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথার দাম ৫৬১ কোটি টাকা ঘোষণা করছে ইরান

বেহাল দশা স্বাস্থ্যকেন্দ্রের, জঙ্গল পরিষ্কার করতে কাটারি ধরলেন বিজেপি বিধায়ক

অপহরণ করে প্রাণে মারার চেষ্টা! পুলিশের হাতে গ্রেফতার ৭

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

শোরগোল ফেলে দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে চেনেন?

ভাইরাল নগদ টাকার ভিডিও ঘিরে ত্রিপুরায় নিরাপত্তা বাহিনীর এক দম্পতি গ্রেফতার