কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩১, নতুন এলাকাতেও ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকায় ভয়াবহ রূপ নিচ্ছে মারণ ইবোলা ভাইরাস। মৃত্যু মিছিলের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে । মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোয় এখনও পর্যন্ত অন্তত ১৩১ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া ৫১৩ টিরও বেশি সংক্রমণের ঘটনা সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। পরিস্থিতির দ্রুত অবনতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। কঙ্গো সরকারের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশের নিয়াকুন্ডে, নর্থ কিভুর বুটেম্বো এবং গোমা শহরেও নতুন সংক্রমণ পাওয়া গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, ‘বুন্ডিবুগ্যো’ ধরনের ইবোলা ভাইরাসের কারণে এই সংক্রমণ ছড়াচ্ছে। বর্তমানে এই ধরনের রোগের বিরুদ্ধে কার্যকর টিকা ও নির্দিষ্ট ওষুধ সীমিত হওয়ায় সতর্কতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংস্থাটি আরও জানায়, আক্রান্তদের চিকিৎসা করতে গিয়ে আরও দুই মার্কিন চিকিৎসক ভাইরাসের সংস্পর্শে এসেছেন। তাদের মধ্যে পিটার স্ট্যাফোর্ডের স্ত্রী ডা. রেবেকাহ স্ট্যাফোর্ডও রয়েছেন। তবে তাদের কারও শরীরে এখনো উপসর্গ দেখা যায়নি এবং তারা কোয়ারেন্টিন বিধি মেনে চলছেন।
এদিকে আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) জানিয়েছে, উগান্ডাতেও দুজনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মারা গিয়েছেন। তাকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আমেরিকায় ইবোলার ঝুঁকি আপাতত কম বলে জানালেও, আক্রান্ত জায়গা থেকে আগত যাত্রীদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি কঙ্গো সফরে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শনাক্ত হওয়া সংক্রমণের তুলনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। ১৯৭৬ সালে ইবোলা ভাইরাস শনাক্ত হওয়ার পর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা গিয়েছিল ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে। পশ্চিম আফ্রিকায় সেই সময় ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন ১১ হাজার ৩২৫ জন। তাই জনস্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্তদের দ্রুত শনাক্ত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু