শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: খালেদা জিয়া থেকে শেখ হাসিনা জমানায় বাংলাদেশে বার বার শাসকের পোষ্য খুনে বাহিনী হয়ে ওঠার অভিযোগে বিদ্ধ র‍্যাপিড আ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাব। অপহরণ করে প্রতিবাদী মানুষ ও বিরোধী কণ্ঠস্বরদের চিরতরে দুনিয়া থেকে মুছে দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ রয়েছে কালো উর্দিধারীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই র‍্যাব বিলুপ্ত করার দাবিতে সরব হয়েছেন সমাজকর্মী থেকে মানবাধিকার কর্মীরা। এবার সেই দাবি পূরণ করতে চলেছে তারেক রহমানের সরকার। মঙ্গলবার (১৯ মে) প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, ‘র‍্যাব আগের কাঠামোয় থাকছে না এবং বাহিনীটির নামও পরিবর্তন হতে পারে।’

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীনই অপরাধ দমনে গঠন করা হয়েছিল এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাব। গতকাল সোমবারই (১৮ মে) সংস্থার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানের পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ‘মানবাধিকার সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনে সরকার কাজ করছে।’

তার ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব বিলুপ্তির ইঙ্গিত দিয়ে তারেকের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকায় রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন সংস্থা, দল ও সংগঠনের পক্ষ থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশ এসেছে। বিএনপিও মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের সময় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিল। র‍্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র‍্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি, কারণ এই ধরনের অপশন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সেটাও জানিয়েছেন, এই আইন করার জন্য তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সক্রিয়ভাবে কাজ করছেন।’ উপদেষ্টা আরও বলেন, ‘রাষ্ট্রে একটি বিশেষ এলিট বাহিনীর প্রয়োজন রয়েছে। তাই একটি এলিট ফোর্স থাকবে। বিস্তারিত সংজ্ঞায়িত একটি আইন থাকবে।

রাজ্যে পরিবর্তনের পর, গ্রামবাংলাকে মদ মুক্ত করতে রাস্তায় লাঠি হাতে মহিলারা

মুক্তিযুদ্ধকে সমর্থন অপরাধ! বাংলাদেশে হিন্দু মহিলা সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করল ‘ইত্তেফাক’ কর্তৃপক্ষ

‘স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলা পাচ্ছে ২০০ কোটি টাকা,’ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ অরিজিৎ সিংহের

অবিশ্বাস্য ছাড়, ২০ হাজার কমে পাওয়া যাচ্ছে Google Pixel 10

অফিস টাইমে ফের মেট্রোর লাইনে ঝাঁপ, চরম দুর্ভোগ যাত্রীদের

আইপিএলের পরেই অভিনয়ে কামব্যাক প্রীতির, কোন ছবিতে দেখা যাবে নায়িকাকে?

নন্দীগ্রামে সেচ দফতরের জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে চলল বুলডোজার

শুদ্ধিকরণ! খুন-গুমে অভিযুক্ত র‍্যাবের নাম বদলাচ্ছে তারেক রহমানের সরকার

এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার! নোটিস দিল কলকাতা পুরসভা

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

তারস্বরে হোম থিয়েটার চালিয়ে ধর্ষণের চেষ্টা! মালদায় গ্রেফতার তৃণমূল কর্মী

বুধবার দক্ষিণের একাধিক জেলায় প্রবল বজ্রপাত ও কালবৈশাখীর সর্তকতা জারি

মহেশগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা! হাল ফেরাতে হাজির নবদ্বীপের BJP বিধায়ক