মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ভারতের পাহাড় মানেই বেশিরভাগ পর্যটকের প্রথম পছন্দ উটি বা কুনুর। তবে ভিড়, ব্যস্ততা আর পর্যটকদের কোলাহল থেকে একটু দূরে যদি শান্ত প্রকৃতির মধ্যে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে কোটাগিরি হতে পারে আপনার পরবর্তী ডেস্টিনেশন। নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি শহর মেঘ, চা-বাগান আর ঠান্ডা হাওয়ার এক অপূর্ব মেলবন্ধন। এখানে পাহাড় যেন ধীরে কথা বলে, আর প্রকৃতি নিজেই তৈরি করে এক অন্যরকম প্রশান্তি।

ক্যাথারিন ফলস

কোটাগিরির সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল, সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে নেমে আসা এই জলপ্রপাত বর্ষার সময় আরও মোহময় হয়ে ওঠে। এছাড়া রয়েছে এক ঝর্ণা, যেখানে প্রকৃতির একদম কাছাকাছি সময় কাটানো যায়।

লংওড শোলা ফরেস্ট

অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য আদর্শ। ঘন জঙ্গলের ট্রেকিং রুট আর পাখির ডাক এক অন্য অভিজ্ঞতা এনে দেয়। এছাড়া Rangasamy Peak and Pillar থেকে নীলগিরির বিস্তীর্ণ পাহাড়ি দৃশ্য পর্যটকদের মন কেড়ে নেয়।চা-বাগানের মধ্য দিয়ে হাঁটাহাঁটি, কুয়াশা ঢাকা পাহাড়ি রাস্তা আর সূর্যাস্তের দৃশ্য সব মিলিয়ে কোটাগিরি যেন এক ছবির মতো সুন্দর জায়গা।

কি খাবেন ?

কোটাগিরিতে গেলে অবশ্যই ট্রাই করুন দক্ষিণ ভারতীয় ঘরোয়া খাবার। গরম গরম ইডলি, দোসা, সম্বর আর নারকেলের চাটনির স্বাদ পাহাড়ি আবহাওয়ায় আরও জমে যায়। এছাড়া স্থানীয় ক্যাফেগুলিতে পাওয়া যায় সুগন্ধি ফিল্টার কফি, যা এই পাহাড়ি সফরকে আরও স্পেশাল করে তোলে। অনেক হোমস্টেতে ঘরোয়া চিকেন কারি, লেমন রাইস এবং তাজা সবজি দিয়ে তৈরি খাবারও পরিবেশন করা হয়।

কোথায় থাকবেন ?

কোটাগিরিতে বাজেট থেকে প্রিমিয়াম-সব ধরনের থাকার ব্যবস্থা রয়েছে। চা-বাগানের মাঝে সুন্দর ভিউওয়ালা হোমস্টে ও কাঠের কটেজ ও পাহাড়ি রিসর্ট দম্পতি ও পরিবারের জন্য শান্ত পরিবেশের হোটেল রয়েছে। প্রতি রাতের জন্য সাধারণত ১,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকার মধ্যেই ভাল থাকার ব্যবস্থা রয়েছে। অনেক রিসর্ট থেকেই দেখা যায় মেঘে ঢাকা নীলগিরি পাহাড়।

বাজেট

কলকাতা বা ভারতের অন্য শহর থেকে কোয়েম্বাটুর পর্যন্ত ট্রেন বা ফ্লাইটে পৌঁছে সেখান থেকে গাড়িতে কোটাগিরি যাওয়া যায়। প্রায় ৩ দিন ২ রাতের ট্রিপে একজনের মোট খরচ হতে পারে—

যাতায়াত: ৪,০০০ – ৮,০০০ টাকা।

হোটেল: ৩,০০০ – ১০,০০০ টাকা।

খাবার ও স্থানীয় দর্শনীয়স্থানে ঘোরাঘুরি: ২,০০০ – ৪,০০০ টাকা।

সব মিলিয়ে ১০,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যেই সুন্দর একটি অফবিট পাহাড়ি ট্রিপ প্ল্যান করা সম্ভব। যারা পাহাড়ে গিয়ে শুধু দর্শনীয় স্থান নয়, বরং প্রকৃতির নীরবতা অনুভব করতে চান, তাদের জন্য কোটাগিরি একদম পারফেক্ট গন্তব্য। নীলগিরির এই শান্ত শহর একবার গেলে মন পড়ে থাকবে পাহাড়ের কুয়াশাতেই।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের