‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: গবাদি পশু জবাই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা নির্দেশিকাতে কোনও হস্তক্ষেপ করতে চাইল না কলকাতা হাইকোর্ট। আজ , বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে জানিয়েছে, আদালতের পূর্ববর্তী আদেশ মেনেই এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। সঙ্গে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট জনসমক্ষে গবাদি পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। সঙ্গে আদালতের মন্তব্য, ‘গরু কোরবানি ঈদের অংশ হতে পারে না।’

আরও পডুন: উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতাতে এসে ১৯৫০ সালের প্রাণিসম্পদ সংরক্ষণ আইন কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেয়। জারি হয় বিজ্ঞপ্তি। এই আইনের অধীনে প্রশাসনের লিখিত অনুমতি এবং ১৪ বছরের ঊর্ধ্বের বা স্থায়ীভাবে অক্ষম পশুর শংসাপত্র ছাড়া তার জবাই করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। রাজ্যের এমন নির্দেশিকাকে কেন্দ্র করে বকরি ঈদের মুখে তৈরি হয় তীব্র আইনি জটিলতা। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। গতকাল, বুধবারও একাধিক মামলা দায়ের হয়। তাই গতকাল শুনানি না করে, সব মামলা একত্রিত করে এদিন শুনানি হয়। তাতে মামলাকারীদের আইনজীবী ও রাজ্যের বক্তব্য শোনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারপরেই রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির উপর হস্তক্ষেপ করা হবে না বলেই স্পষ্ট জানায় আদালত।

রাজ্য সরকারের তরফে আদালতে স্পষ্ট জানানো হয়, আইন অনুযায়ী শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সি কিংবা স্থায়ীভাবে কাজ করতে সম্পূর্ণ অক্ষম গবাদি পশুই জবাইয়ের জন্য ‘উপযুক্ত’ বলে বিবেচিত হবে। এর বাইরে কোনও গবাদি পশু হত্যা করা যাবে না এবং মাংস কাটার ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ বা রাজ্য প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমতি বাধ্যতামূলক।

আরও পডুন: ‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

শুনানি চলাকালীন অন্যতম মামলাকারী সংগঠন ‘জমিয়ত ই-উলেমা’-র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, কোনও আইন যদি দীর্ঘ দিন ধরে কার্যকর না করা হয়, তবে তার কার্যকারিতা নিজে থেকেই ক্ষীণ হয়ে যায়। তবে এই যুক্তি খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে বলে, ‘এই আইনটি সমাজে কার্যকর ছিল বলেই তো তা নিয়ে এতগুলি মামলা দায়ের করার প্রয়োজন হল। তা ছাড়া প্রতি বছরই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে এসেছে। ফলে আইনটি কার্যকর ছিল না, এমন দাবি করা ন্যায্য নয়।

রাজ্যে সরকারের বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, জবাইয়ের উপযুক্ত বলে শংসাপত্র ছাড়া পশুজবাই করা যাবে না। সেই কথা, আজ বৃহস্পতিবার মনে করিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে জানিয়েছে, প্রকাশ্যে পশুজবাই নিষিদ্ধ  এই শর্ত বিজ্ঞপ্তিতে যুক্ত করতে হবে রাজ্যকে। ধারা ১২ অনুযায়ী, ছাড়ের আবেদন ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যকে নিষ্পত্তি করতে হবে। রাজ্যকে শংসাপত্রের ব্যবস্থা এবং পরিকাঠামো পর্যালোচনা করতেও বলা হয়েছে আদালতের তরফে। আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলা চলবে, কিন্তু আপাতত কোনও স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট।

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক