নিখুঁত হওয়া চাই, কুরবানির আগে ডেন্টাল কেয়ারে গিয়ে দাঁত তোলা হল ছাগলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ছাগলকে বড় দেখিয়ে হাটে চড়া দামে বিক্রির চেষ্টা! আর সেই উদ্দেশ্যেই মানুষের ডেন্টাল কেয়ারে নিয়ে দাঁত তুলে ফেলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মহিলা কলেজ গেট-সংলগ্ন আলভি ডেন্টাল কেয়ারে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পরে অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ছাগলের দাঁত তোলার বিষয়টি স্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে কম বয়সী ছাগলটিকে প্রাপ্তবয়স্ক হিসেবে হাটে বিক্রির পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যেই ছাগলটিকে একটি ডেন্টাল ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে মানুষের দাঁতের চিকিৎসা করা হলেও পশুটির দাঁত তুলে ফেলা হয় বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত লিটন নামে এক ব্যক্তি দাবি করেন, ছাগলটির দাঁত নড়বড়ে ছিল তাই সেটি তুলে দেওয়া হয়েছে। তার কথায় ছাগলটিকে হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল। তবে পশুর চিকিৎসকের কাছে না নিয়ে কেন মানুষের ডেন্টাল ক্লিনিকে নেওয়া হল- এমন প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি।
ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কুরবানির মতো ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে এমন প্রতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বয়স গোপন করতে দাঁত তুলে ছাগলকে বড় দেখানোর চেষ্টা ক্রেতাদের সঙ্গে প্রতারণার পাশাপাশি প্রাণীর প্রতিও নিষ্ঠুর আচরণ। অন্যদিকে, আলভি ডেন্টাল কেয়ারের মালিক দন্ত চিকিৎসক আনোয়ার হোসেন মানিক দাবি করেছেন, ঘটনার সময় তিনি ক্লিনিকে উপস্থিত ছিলেন না। তার এক কর্মচারী না বুঝেই ছাগলের দাঁত তুলে ফেলেছেন।
রাকিব নামে ওই কর্মচারীও দাঁত তোলার কথা স্বীকার করেছেন। তিনি জানান, পরিচিত একজনের অনুরোধে তিনি কাজটি করেছেন এবং এর জন্য কোনো টাকা তিনি নেননি। ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা বলেন, প্রাণিকল্যাণ আইনে এ ধরনের কাজ দণ্ডনীয় অপরাধ। কেউ এমন অপরাধে জড়িত প্রমাণিত হলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘এটা কখনই সহজ নয়…’, মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা

গাড়ির উপরে গাড়ি, গুরুগ্রামের রাস্তায় অভিনব ‘ডাবল ডেকার’ দেখে থ বাসিন্দারা

‘‌ব্যারাকপুরে বিজেপি কর্মীদের গায়ে হাত তুললে দেখে নেব’‌, কড়া হুঁশিয়ারি কৌস্তভের

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

গেট বসিয়ে তোলা আদায়! কোন্নগরে বুলডোজার চালিয়ে ভাঙল টোল অফিস

শ্যামনগরে তাজা বোমা, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, ব্যাপক আতঙ্ক এলাকায়

স্বরূপনগরে গো-হত্যা বন্ধ এবং জাতীয় পশু হিসেবে স্বীকৃতির দাবি ইমাম-মোয়াজ্জেনদের